1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরার শ্রীপুরে ৭ বছরের শিশু ধর্ষণে চেষ্টার অভিযোগে গ্রেফতার ১

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৪১ বার পঠিত

মাগুরার শ্রীপুর উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে কৃষ্ণপদ বিশ্বাস (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত কৃষ্ণপদ শ্রীপুর উপজেলার হাজরাতলা গ্রামের আমিরুলের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
জানা যায়, শুক্রবার (৬ মার্চ) রাত ১২টার সময় শ্রীপুর উপজেলার হাজরাতলা গ্রামের ভাড়াটিয়া ঘর থেকে কৃষ্ণপদ বিশ্বাসকে গ্রেফতার করা হয়। অভিযুক্তের বাড়ি মাগুরা জেলা সদরের আড়পাড়া (মধ্যপাড়া) গ্রামে। তিনি মৃত পূর্ণচরন বিশ্বাসের ছেলে।
ভুক্তভোগী শিশুর পিতার অভিযোগ, তার মেয়ে বসত বাড়ির উঠানে খেলতে গিয়েছিল। এ সময় কৃষ্ণপদ বিশ্বাস তাকে একা পেয়ে মুখ চেপে ধরেন এবং হাজরাতলা গ্রামের আমিরুলের বাড়ির ভাড়াটিয়া ঘরে নিয়ে গিয়ে শয়ন কক্ষে দরজা আটকে শিশুর শরীরের সংবেদনশীল স্থানে হাত দেন এবং ধর্ষণের চেষ্টা করেন।  আমার শাশুড়ি আমেনা মন্ডল খোঁজাখুঁজির সময় আসামী টের পেয়ে শিশুকে ঘর থেকে বের করে দেন।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মিয়া জানান, বুধবার (৪ মার্চ) বিকালে হাজরাতলা গ্রামে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে । অভিযোগের ভিত্তিতে কৃষ্ণপদ বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে এবং এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বর্তমানে ভুক্তভোগী শিশুকে আইনি ও মানসিক সহায়তা প্রদান করা হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা