1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

ঘন কুয়াশায় সাড়ে ১৪ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

সমকাল বার্তা ডেস্ত :
  • আপডেট সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৩১ বার পঠিত

ঘন কুয়াশার কারণে সাড়ে ১৪ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। শনিবার (২৬ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোঃ সালাহউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকেই পদ্মা নদীতে ঘন কুয়াশা পড়তে শুরু করে। একপর্যায়ে নদীপথ অস্পষ্ট হয়ে পড়ায় নৌদুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাক, বাস, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। এতে দুর্ভোগে পড়েন চালক ও যাত্রীরা।
ঘাট ব্যবস্থাপক আরও জানান, শনিবার সকাল পৌনে ১০টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু করা হয়। বর্তমানে ঘাটে আটকে থাকা যানবাহনগুলো দ্রুত পারাপারের চেষ্টা চলছে। দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ছোট-বড় মিলিয়ে মোট ১৫টি ফেরি চলাচল করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা