1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় সাংবাদিকের নামে মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।

সমকাল বার্তা ডেস্ত :
  • আপডেট সময় : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ২৬৪ বার পঠিত

মাগুরায় দৈনিক আমার সংবাদ, ডেইলি ভয়েস অফ এশিয়া ও মুভি বাংলা টিভির জেলা প্রতিনিধি মিরাজ আহমেদের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।

রবিবার ( ৩১ মার্চ) সকাল ১১টায় মাগুরা জেলা জজ আদালতের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মাগুরা সাংবাদিক সমাজের আয়োজনে এ মানববন্ধনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন,শ্রীপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জোয়ার্দার স্বণালী রিয়া ও মাসুম মন্ডলের পরিবারের সদস্যদের মধ্যে ‘সেনাবাহিনীর ভুয়া নিয়োগ’ নিয়ে দুটি পক্ষ বিবাদে লিপ্ত হয়। এরই জের ধরে উভয় পক্ষের মধ্যে কয়েক দফা ঝামেলা হয়। যার ফলে উভয় পক্ষই আইনের আশ্রয় নেয়। ভুক্তভোগী মাসুম মন্ডল শ্রীপুর থানা এবং মাগুরা জেলা আদালতে মামলা দায়ের করেন মামলা নং মাগুরা সি,আর ৩৬৪/২৪।

কোন প্রকার সমাধান বা মীমাংসা না হওয়ায় এর একপর্যায়ে ভুক্তভোগী মাসুম মন্ডল সাংবাদ কর্মীদের কাছে অভিযোগ দিলে সাংবাদ কর্মীরা তথ্যসূত্র নিশ্চিত হয়ে বেশ কয়েকটি খবরের কাগজ ও অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশ করা হয় । আর এ ঘটনায় অভিযুক্ত জোয়ার্দার স্বণালী রিয়া সাংবাদিক মিরাজ আহমেদ এর উপর আক্রমাত্মক হয়ে ফেসবুকে অপপ্রচার চালান এবং সাইবার ট্রাইবুনাল ঢাকা সাইবার নিরাপত্তা আইনে ২৩/২৪/২৫/২৬/২৯/৩৩ধারা দিয়ে একটি মিথ্যা মামলা করেন। মামলায় মিরাজ আহমেদ কে উদ্দেশ্যমূলকভাবে চার জনের মধ্যে এক নাম্বার আসামি করা হয়েছে।

মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন মাগুরা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য সচিব শেখ ইলিয়াস মিথুন, গ্লোবাল টেলিভিশনের মাগুরা জেলা প্রতিনিধি ও মাগুরা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ আলী,এস এ টেলিভিশন ও ঢাকা টাইমসের জেলা প্রতিনিধি আব্দুল আজিজ,দৈনিক গ্রামের কাগজ ইকরাম হোসেন আকরাম,দৈনিক ভোরের ডাক জেলা প্রতিনিধি সাজ্জাদ হোসেন,দৈনিক স্বদেশ প্রতিদিন ফারুক আহমেদ,আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি সুজন মাহমুদ,এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি ইমরুল দৈনিক খবর বাংলাদেশ জেলা প্রতিনিধি মিজানুর রহমান রেন্টু,দৈনিক বজ্রশক্তির মাগুরা জেলা প্রতিনিধি আলীম শেখ,দৈনিক পর্যবেক্ষণের মহম্মদপুর উপজেলা প্রতিনিধি শামীম আহমেদ, দৈনিক এশিয়া বানী মনির প্রমুখ।

বক্তারা অবিলম্বে সাংবাদিক মিরাজ আহমেদের নামে করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করাসহ দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি সারা দেশে সাংবাদিক নির্যাতন বন্ধেরও দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা