1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় অপচিকিৎসায় এক নারীর মৃত্যু ৩০ হাজার টাকায় দফারফার অভিযোগ

আজকের মাগুরা ডেক্স
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ৩৬৬ বার পঠিত

মাগুরায় আলসাবা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তার রাকিবুল ইসলাম এর অপচিকিৎসায় সাবিনা (২৭)নামে এক নারীর মৃত্যু হয়েছে । নিহত সাবিনার স্বামী মনিরুল ইসলামের ভাই আজিজুল ইসলাম জানান, বুধবার সকাল ছয়টায় সিজারিয়ান অপারেশনের জন্য মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের রাহাতপুর গ্রামের মোঃ মনিরুল ইসলামের স্ত্রী মোছাঃ সাবিনা খাতুন ভর্তি হন আলসাবা ক্লিনিকে । এ

সময় ডাক্তার রাকিবুল ইসলাম সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নিয়ে সকাল সাড়ে সাতটায় সাবিনা খাতুনকে অপারেশন থিয়েটারে নিয়ে সিজার করেন এবং একটি কন্যা সন্তানের জন্ম হয়। সন্তান সুস্থ থাকলেও মায়ের আর ব্লিডিং বন্ধ হয় না একপর্যায়ে রোগীর স্বজনদের না জানিয়ে দুই-তিনব্যাগ রক্ত দিয়ে রোগীকে সুস্থ করার চেষ্টা করে ক্লিনিক কর্তৃপক্ষ। এভাবে সারাদিন ব্লিডিং বন্ধ না হওয়ায় বিকাল ৫ টায় রোগীর নিশ্চিত মৃত্যু জানতে পেরে তড়িঘড়ি করে ফরিদপুর মেডিকেল কলেজে রেফার্ড করা হয়। সাবিনা কে নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। অভিযোগ আছে ডাক্তার রাকিবুল ইসলাম রোগীকে আল্ট্রাসাউন্ড না করেই অপারেশন করেন। উল্লেখ্য এক পর্যায়ে রোগী স্বজনরা অ্যাম্বুলেন্সে করে আলসাবা

ক্লিনিকের সামনে হট্টগল শুরু করলে ক্লিনিক মালিক সমিতির মাধ্যমে ৩০ হাজার টাকায় দফারফার হয় বলে জানা গেছে।

জানতে চাইলে সিভিল সার্জন ডাক্তার শামীম কবে জানান, তদন্ত কমিটি গঠন করা হয়েছে ডাক্তার ও ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলা এবং অপোচিকিৎসা হইলে আইন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে অভিযুক্ত ডাক্তার রাকিবুল ইসলাম এর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা