1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় স্টেডিয়াম পাড়া যুব সংঘের নতুন কমিটি গঠন

আজকের মাগুরা ডেক্স
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ২৬৬ বার পঠিত

মাগুরায় স্টেডিয়াম পাড়া যুব সংঘের নতুন কমিটি গঠন করা হয়েছে। নবনির্বাচিত কমিটির সভাপতি এম আই কানন ও সাধারণ সম্পাদক মিন্টু শেখ নির্বাচিত হয়েছেন।

রবিবার বিকাল ৫.৩০ ঘটিকার সময় “পহেলা বৈশাখ ১৪৩১” উপলক্ষে মাগুরা স্টেডিয়াম পাড়া যুব সংঘের আয়োজনে জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে স্টেডিয়াম পাড়া যুব সংঘের নতুন কমিটি গঠন ও আনন্দ উৎসবের আয়োজন করা হয়।স্টেডিয়াম পাড়াস্ত মহল্লার আওয়ামীলীগের সভাপতি খবিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মাগুরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক  রানা আমির ওসমান।এ সময় তিনি বলেন” একটি কমিটি পরিবর্তন করা মূল উদ্দেশ্য নয়।আসল উদ্দেশ্য হলো বিগত সময়ে যদি খারাপ কোন কাজ হয়ে থাকে সেই খারাপ কাজ বাদ দিয়ে নতুন ভাবে এগিয়ে চলা।এরকম একটা প্রতিজ্ঞা নতুন কমিটির থাকতে হবে।ভবিষ্যতে আপনাদের সমস্ত ভালো কাজে আপনাদের পাশে আমি থাকবো।”

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে আরো বক্তব্য রাখেন, জাতীয় দলের সাবেক কৃতি ফুটবলার মেহেদী হাসান উজ্জ্বল, সমাজ সংগঠক আব্দুস সামাদ ও নুরুল ইসলাম। বক্তব্য শেষে এম আই কাননকে সভাপতি ও মিন্টু শেখকে সাধারণ সম্পাদক করে একটি নতুন কমিটি ঘোষণা করা হয়।পরিশেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

উল্লেখ্য ২০১৫ সালের প্রতিষ্ঠিত স্টেডিয়াম পাড়া যুব সংঘের মেয়াদকাল পাঁচ বছরের জন্য নির্ধারিত থাকলেও তা নয় বছরে গড়ায়।।

যা স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে মেয়াদ উত্তীর্ণ বলে পরিগণিত হয়।।অতিরিক্ত চার বছর পূর্বের কমিটির সভাপতি তার ব্যক্তি স্বার্থ চরিতার্থ করবার জন্য নতুন করে কমিটি গঠনে ঘোষণা না দেওয়াতে সামাজিক উন্নয়ন কর্মকান্ড একেবারেই স্থবির হয়ে পড়ে।যা দ্বারা সমাজের যুব শ্রেণী সহ বিভিন্ন স্তরে নেতিবাচক প্রভাব পড়তে থাকে এমন মন্তব্য করেন বর্তমান সভাপতি জনাব এম,আই,কানন।

 

সেই প্রেক্ষিতেই সকল শ্রেণীর জনসাধারণের সাথে মতবিনিময়ের মাধ্যমে মহল্লা আওয়ামী লীগের সভাপতি জনাব খবিরুল ইসলাম টোকন সাহেবের প্রস্তাবনায় মেয়াদোত্তীর্ণ পূর্বের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে নগর পিতা খুরশিদ হায়দার টুটুল সাহেবের অনুমতি সাপেক্ষে জনাব রানা আমির ওসমান রানা সাহেব (সাংগঠনিক সম্পাদক মাগুরা জেলা আওয়ামী লীগ) ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অন্যতম সাবেক সদস্য ও সাবেক আবাহনী ফুটবল দলের ক্যাপ্টেন জনাব মেহেদী হাসান উজ্জল সহ শত শত সিনিয়ার সিটিজেন এবং যুব সমাজের এর উপস্থিতিতে পূর্বের সভাপতি ফজলুর রহমান ফজলুকে অব্যাহতি দিয়ে নতুন কমিটি ঘোষণা প্রদান করেন।

নতুন সভাপতি হিসেবে জনাব এম আই কানন ও সেক্রেটারি হিসেবে জনাব মিন্টু শেখ সাবেক মোহামেডান ফুটবল টিমের অধিনায়ক কে দায়িত্ব প্রদান করা হয়।।

একান্ত সাক্ষাৎকারে নতুন সভাপতি জানাব এম আই কানন কে তার কর্ম পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, মহান রাব্বুল আলামিন কখনো কখনো দায়িত্ব দিয়ে এবং দায়িত্ব কেড়ে নিয়েও দুই ভাবে পরীক্ষা করেন।

তিনি আরো বলেন দীর্ঘ ৩০ বছর এখানে আমরা বাসস্থান নির্মাণ করেছি আমি নিজে একজন বিজনেসম্যান।।। তা সত্ত্বেও স্টেডিয়াম পাড়া সমাজ বিনির্মাণে দীর্ঘ প্রায় ১৫ বছর শারীরিক মানসিক এবং অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে প্রতিনিয়ত সচেষ্ট থেকে সুস্থ সুন্দর সমাজ বিনির্মাণে রাস্তাঘাট, মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ভূমিকা পালন করেছি।

তাই আমি মনে করি আমার সুস্থ সুন্দর অবস্থান দ্বারা অতীতের ন্যায় আগামীতেও সমাজ এর মঙ্গলে কিছু করা অবশ্যই আমার নৈতিক দায়িত্ব।

তিনি আরো বলেন ছিলাম না আছি থাকবো না এই তিন সত্যের উপর বিশ্বাস স্থাপন করলে অনেক বড় বড় সমস্যা খুব সহজভাবে সমাধান হয়ে যায়।।কাজ করবার নিমিত্তে প্রাপ্ত দায়িত্ব কে ক্ষমতা হিসেবে না দেখে জবাবদিহিতার ভিত্তিতে তা নিরূপণ করায় শ্রেয়।।

সাম্য এবং আন্তরিক মানসিকতার উপর ভিত্তি করে যেকোনো সংগঠন পরিচালিত হওয়া উচিত।।। সামাজিক এবং রাজনৈতিক সমাজ ব্যবস্থায় স্থিতিশীল ধারা প্রবাহিত করতে হলে অবশ্য অবশ্যই সমাজ বিনির্মাণে সুস্থ সুন্দর মানুষদের উপস্থিতি একান্ত প্রয়োজন।

তিনি আরো বলেন সরকার অনেক কাজ একেলা করতে পারে না তাই সরকারের সহায়ক হিসাবে ভূমিকা পালনে সমাজের সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে।

পরিশেষে নতুন সভাপতি জানাব এম আই কানন এবং সেক্রেটারি জনাব মিন্টু শেখ সকলের কাছে দোয়া এবং সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা