1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরা জেলা প্রশাসন কর্তৃক দরিদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে কাস্তে,গামছা ও মাথাল বিতরণ।

তৌহিদ, জেলা প্রতিনিধি, মাগুরা
  • আপডেট সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ৩১১ বার পঠিত

২৯ এপ্রিল সোমবার মাগুরা সদর উপজেলার নালিয়ারডাঙ্গী গ্রামে মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে দরিদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে কাস্তে,গামছা ও মাথাল বিতরণ করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। তিনি কৃষকদের উদ্দেশ্য বলেন”কৃষকরা আছে বলেই আমরা আছি।মাগুরার কৃষকদের উন্নয়ন মানে মাগুরার উন্নয়ন। কজেই সবাই যার যার অবস্হান থেকে এগিয়ে আসুন তাহলে দেশ এগিয়ে যাবে।সম্মানিত কৃষকেরা আজ যারা আপনাদের কাজ ছেড়ে এখানে উপস্হিত হয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ।আক্কাস একজন প্রতিবন্ধী হয়েও কৃষকদের উন্নয়নের জন্য যে ধরনের পরিশ্রম করে যাচ্ছে তা অতুলনীয়।আক্কাসের মত সমাজের বৃত্তবানদেরও কৃষি কাজে এগিয়ে আসতে হবে।উপস্হিত কৃষি কর্মকর্তাদের উদ্দেশ্য বলেন, মনে রাখবেন সবকিছু লেখা থাকেনা তাই লেখা দেখে কাজের আশা ত্যাগ করে নিজের ইচ্ছাতেও অনেক কাজ করা যায়।” আরো বক্তব্য পেশ করেন প্রতিবন্ধী কৃষক আক্কাস আলী ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডক্টর মোহাম্মদ ইয়াসিন আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলার উপজেলা নির্বাহী কমকর্তা মোঃ মিজানুর রহমান,উপজেলা কৃষি কমকর্তা মোঃ হুমায়ুন কবির সহ জেলার প্রায় ২০০ কৃষক।অনুষ্ঠানটিতে সার্বিক ব্যবস্হাপনায় ছিলেন চ্যানেল আইয়ের পুরস্কার প্রাপ্ত প্রতিবন্ধী কৃষক আক্কাছ আলী।শেষে ১০০ জন দরিদ্র কৃষক ও কৃষাণীর মাঝে বিনামূল্যে কাস্তে, গামছা ও মাথাল বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা