1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

পুলিশের ধাওয়ায় প্রাণ গেল মটরসাইকেল আরোহীর

আজকের মাগুরা ডেক্স
  • আপডেট সময় : বুধবার, ১ মে, ২০২৪
  • ২২৯ বার পঠিত

মাগুরায় পু‌লি‌শের ধাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পিলারের ধাক্কায় অভিক বাহাদুর নামে (১৭) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় সঙ্গে থাকা তাঁর বন্ধু আরাফাত গুরুতর আহত হয়েছেন।

সোমবার ৩০ এপ্রিল বিকাল সাড়ে চারটায় মাগুরা- ফরিদপুর সড়কের কেষ্টপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত অভিক বাহাদুর মাগুরা সদর উপজেলার বেলনগর গ্রামের মিরন বাহাদুরের ছেলে। তিনি মাগুরা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র।নিহ‌তের পা‌রিবা‌রিক সূ‌ত্রে জানা গে‌ছে, অভিক ও আরাফাত বাড়ি থেকে মোটরসাইকেলে বের হয়ে কেষ্টপুর এলাকায় ব্রাক নার্সারিতে যাচ্ছিল।

প্রত্যক্ষদশীরা জানান, মাগুরা -ফরিদপুর সড়কে রামনগর হাইওয়ে থানা পুলিশ প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে মটরসাইকেলের কাগজপত্র যাচাই করেন।যার ফলে মাঝ মধ্যেই পুলিশকে মোটরসাইকেল আরোহীদের ধাওয়া করতে দেখা যায়। এমনকি বাসার মধ্যে ঢুকে গেলেও সেখান থেকে মোটরসাইকেল আটক করে মামলা দেওয়ারও ঘটনা ঘটে । সোমবার বিকালে অভিক বাহাদুরকে মোটরসাইকেল নিয়ে রামনগর হাইওয়ে থানার দুই পুলিশ সদস্য ধাওয়া করে সামনে ব্যারিকেট দেওয়ার চেষ্টা করলে এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে পিলারের সাথে ধাক্কা লেগে ঘটনা স্থলেই মারা যান অভিক।

মাগুরা ২৫০ শয্যা বি‌শিষ্ট হাসপাতা‌লের আবা‌সিক চি‌কিৎসা কর্মকর্তা মোঃ রফিকুল আহসান ব‌লেন, দুইজন‌কে হাসপাতা‌লে নি‌য়ে আসা হ‌য়ে‌ছিল। তা‌দের ম‌ধ্যে অভিক বাহাদুরের মৃত্যু হাসপাতা‌লে‌ নি‌য়ে আসার আগেই হ‌য়ে‌ছে। আরেকজন‌কে চি‌কিৎসা দেওয়া হ‌চ্ছে।স্থানীয়রা বলছে, পু‌লিশ পেছন থে‌কে ধাওয়া দেওয়ার কার‌ণে মোটরসাইকল‌টি নিয়ন্ত্রণ হারায়।

ত‌বে এ অ‌ভি‌যোগ অস্বীকার করে  রামনগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌতম চন্দ্র মন্ডল বলেন, তারা মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা