1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় আফজাল হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

আজকের মাগুরা ডেক্স
  • আপডেট সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ১৯৫ বার পঠিত

মাগুরায় আফজাল হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১১ মে শনিবার বিকালে মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর রাজপাট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন শতশত স্থানীয় জনগণ ও মৃতের পরিবারের সদস্যরা।

উক্ত মানববন্ধনে মৃতের পরিবারের সদস্যরা,আছিয়া বেগম,নুরুল্লাহ শেখ,ফারজানা খাতুন,ওসমান শেখ,মুরাদ শেখ বলেন,গত ৪মে শনিবার আফজালকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, এ বিষয়ে আমরা মহাম্মদপুর থানাতে এজাহার দিতে গেলে আমাদের অভিযোগ গ্রহণ করা হয়নি।
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের নিত্যানন্দপুর গ্রামে জমি সংক্রান্ত বিষয়ে আফজাল হোসেনের ২য় পক্ষের স্ত্রী-পুত্র নির্যাতন ও মারধরের করে তাঁকে (আফজাল) (৬৫) হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিত্যান্দপুর শহীদ মোল্লার স্ত্রী রিজিয়া খাতুন জানান,আমি শিল্পী বেগমের ঘরের পিছনে দিয়ে ৪মে দুপুরে গরু নিয়ে আসার সময় অস্বাভাবিক শব্দ শুনতে পেয়ে ছিলাম মনে হচ্ছিলো মারামারি,ধস্তাধস্তির মত শব্দ।

গত শনিবার ৪ মে বিকালে মাগুরা হাসপাতালে চিকিৎসার জন্য যাওয়ার পথে নিত্যানন্দপুর গ্রামের মৃত ছায়েন উদ্দিন শেখের পুত্র মোঃ আফজাল শেখ মৃত্যু বরন করেন। ৫ মে ময়নাতদন্ত শেষে তাকে দাফন করা হয়। তথ্যসূত্রে জানা যায় মৃত্যু কৃষক মোঃ আফজাল শেখের দুই পক্ষ নিয়ে সংসার করে আসছিলেন।

প্রথম পক্ষের পুত্র নুরুল্লাহ শেখের স্ত্রী ফারজানা (২৮) জানান,এর আগে গত বৃহস্পতিবার ২ মে ২য় পক্ষের শাশুড়ী শিল্পী বেগম (৪৫) ও তার ছেলে নুর আলম (১৯) জোর জবরদস্তি করে শিল্পীর দীর্ঘ দিনের পরকীয়া প্রেমিক রাজপাট গ্রামের তৈয়ব খাঁর পুত্র মোনায়েম খাঁ (৫০) মোটরসাইকেলে আমার শশুরকে জোর করে
ডাক্তার এর কাছে নেবার কথা বলে তাকে মহম্মদপুর রেজিস্ট্রি অফিসে নিয়ে ২২ শতাংশ জমি লিখে নেয়।

নিত্যান্দপুর গ্রামের মাতব্বর আবু সাঈদ শেখ জানান,আমি আফজাল শেখের কাছে শুনলাম ৬ শতাংশ জমি লিখে নিয়েছে শিল্পী।এ বিষয় নিয়ে ২৩ এপ্রিল প্রথম পক্ষের পুত্র নুরুল্লাহ শেখের স্ত্রী ফারজানা বাদী হয়ে রাজাপুর পুলিশ ক্যাম্পে জমি সংক্রান্ত বিষয় নিয়ে একটা অভিযোগ দায়ের করেন শিল্পী বেগম ও তার ছেলে নুর আলমের বিরুদ্ধে।

তবে এ ঘটনায় মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ বোরহান উল ইসলাম বলেন,যেহেতু মৃত্যুর বিষয়টি নিশ্চিত না,তাই এটা একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে, মামলা নং-২০, তাং- ০৫/০৫/২০২৪ ময়নাতদন্তের রিপোর্ট আসলে যদি পরিকল্পিত হত্যাকাণ্ড হয় তাহলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এবং এর সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা