1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় এস আই মাসুম বিল্লার বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন

আজকের মাগুরা ডেক্স
  • আপডেট সময় : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ২৬৩ বার পঠিত

মাগুরা সদর থানার এস আই মাসুম বিল্লার বিরুদ্ধে হয়রানি করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে নবনির্বাচিত সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সুলতানা।

রবিবার (১৯ মে) দুপুরে সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের ইছাখাদা পুরাতন বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে হয়রানির শিকার মহিলা ভাইস চেয়ারম্যানের আপন ছোট ভাই অনিক মজুমদার সহ কয়েকজন মহিলা উপস্থিত ছিলেন।
মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সুলতানা   অভিযোগ করেন, সদ্য অনুষ্ঠিত উপজেলা নির্বাচনের প্রতিপক্ষ বর্তমান হাজরাপুর ইউপি চেয়ারম্যান কবির হোসেনের সাথে দ্বন্দ হয়।  এরই সূত্র ধরে তার আত্মীয় সদর থানার এসআই মাসুম বিল্লাহর নেতৃত্বে অনিক মাহমুদের কাছ থেকে মাদক উদ্ধারের নামে গত ১৩ই মে তার বাড়িতে ব্যাপক তল্লাশি করে ব্যর্থ হয় পুলিশ।  এরপর থেকে পুলিশ তাকে মাদকসহ চালান দিবে বলে নানা ধরনের হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ করেন।
এ ঘটনায় দ্রুত তদন্ত সাপেক্ষে ওই এস আই এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং হয়রানি বন্ধের দাবিতে পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন  কর্মকর্তাদের বরাবর এলাকাবাসীর পক্ষ থেকে দরখাস্ত দেয়া হয়েছে।

এ বিষয়ে এসআই মাসুম বিল্লাহ বলেন, অনিক মাহমুদের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসার অভিযোগ থাকায় তাকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে।

তবে ভুক্তভোগীদের অভিযোগ অনিক মাহমুদের বিরুদ্ধে কোন মামলা নাই । মামলার বিষয়টা এসআই মাসুম বিল্লার মনগড়া ও উদ্দেশ্য প্রণোদিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা