1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরার চাঞ্চল্যকর জোড়া খুনের বিচারের দাবিতে মিছিল ও মানববন্ধন  

আজকের মাগুরা ডেক্স
  • আপডেট সময় : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ১৭১ বার পঠিত

মাগুরার চাঞ্চল্যকর জোড়া খুনের আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মামলার ৫ মাস পার হলেও হত্যার রহস্য উদ্ঘাটন ও মামলার কাঙ্খিত অগ্রগতি না হওয়ায় নিহতের পরিবার এবং এলাকাবাসী পুলিশের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছে।

২৯ শে মে বুধবার দুপুরে মাগুরা প্রেসক্লাবের সামনে নিহতর পরিবার ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন ইমদাদুল হক ক্যাপ্টেন, মামলার বাদী আবুল কালাম, নিহত সবুজের স্ত্রী আলেয়া খাতুন ও ছোট ভাই আব্দুল্লাহ।

বক্তারা অভিযোগ করেন,মামলার আসামিরা প্রকাশ্যে এলাকায় ঘোরাঘুরি করলেও পুলিশ অজ্ঞাত কারণে নিষ্ক্রিয়। উল্টো আসামিরা নিহতের পরিবারকে নানা ভয় ভীতি প্রদর্শন করছে।

উল্লেখ্য, গ্রাম্য সামাজিক দলাদলি কে কেন্দ্র করে গত বছরের ৩০ ডিসেম্বর রাতে মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামের সবুজ মোল্যা (৩০) ও তার আপন ভাই হৃদয় মোল্যা(১৭) কে বাড়ি থেকে ডেকে নিয়ে ঐ গ্রামের পুকুর পাড়ে গলা কেটে হত্যা করে প্রতিপক্ষরা।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কালিমুল্লাহ জানান, পানিঘাটার দুই সহোদর সবুজ ও হৃদয় হত্যার পরদিন তার বড় ভাই আবুল কালাম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় ১০ জনকে আসামি করে হত্যা মামলা রুজু করেন। পুলিশ ইতিমধ্যে এজাহার ভুক্ত ৪ আসামীকে গ্রেপ্তার করেছে। একজন আসামী ইতিমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে এবং তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা