1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মধুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা

আজকের মাগুরা ডেক্স
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১৬৮ বার পঠিত

“রুখবো  দুর্নীতি  গড়বো  দেশ, হবে সোনার বাংলাদেশ” প্রতিপাদ্য সামনে নিয়ে  গণসচেতনতা  সৃষ্টি ও সততা  চর্চায় শিক্ষার্থীদের  উদ্ধুদ্ধ করার লক্ষ্যে  দুর্নীতি প্রতিরোধ  বিষয়ে ফরিদপুরের মধুখালীতে উপজেলা  দুর্নীতি  প্রতিরোধ  কমিটি  ও  দুর্নীতি  দমন কমিশনের আয়োজনে  আলোচনা সভা  ও বিতর্ক প্রতিযোগিতা  অনুষ্ঠিত হয়েছে।

২৭ জুন বৃহস্পতিবরি সকাল সাড়ে ১০টায় মধুখালী উপজেলা  দুর্নীতি  প্রতিরোধ  কমিটির সভাপতি সৈয়দ  এটিএম মাসউদের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে  প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনিক। বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, ভাইস চেয়ারম্যান মো. মহসিন বিশ্বাস কালু,মোরশেদা আক্তার মিনা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মো.এরফানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.আব্দুল আউয়াল আকন,জেলা দুর্নীতি  দমন কমিশনের সহকারী পরিচালক  মো. জাকির হোসেন, উপজেলা  দুর্নীতি  প্রতিরোধ  কমিটির সাধারন সম্পাদক মির্জা আব্দুল্লাহ  মোরর্শেদ শাহিন ও গাজনা পূর্নচন্দ্র  উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক উৎপল  কমুর ভৌমিকসহ প্রমুখ ।

দুর্নীতি প্রতিরোধ বিষয়ক  পক্ষে এবং বিপক্ষে ৮টি দল বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। এতে  উপজেলার মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন  ও গাজনা পূর্ন চন্দ্র উচ্চ বিদ্যালয় রানার আপ  হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা