1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় কোটা সংস্কার আন্দোলনে ছাত্র-জনতা হত্যার বিচারের দাবিতে সমাবেশ পুলিশি বাধায় পণ্ড

আজকের মাগুরা ডেক্স
  • আপডেট সময় : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ১৯০ বার পঠিত
oplus_0

কোটা সংস্কার আন্দোলনে ছাত্র-জনতা হত্যার বিচারের দাবিতে বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদ মাগুরা জেলা শাখার যৌথ উদ্যোগে বুধবার ৩১ জুলাই সকাল ১০.৩০টায় চৌরঙ্গী মোড়ে মাগুরা জেলা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ে পুলিশ মারমুখী আচরণ করে এবং ব্যানার কেড়ে নেয়। পরবর্তীতে সমাবেশের নেতা-কর্মীরা ঘটনাস্হলে উপস্থিত হয়ে কেড়ে নেওয়া ব্যানার ফিরিয়ে দেওয়ার দাবি জানালে পুলিশ আক্রমণাত্মক ভূমিকায় অবতীর্ণ হয় এবং সমাবেশ করতে বাধা দেয়। শান্তিপূর্ণ সমাবেশ করতে না দেওয়া ও ব্যানার কেড়ে নেওয়ার তীব্র প্রতিবাদ জানান।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদ মাগুরা জেলার সভাপতি এটিএম মহব্বত আলী, বাম গণতান্ত্রিক জোট মাগুরা জেলার সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট লীগ মাগুরা জেলার সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম ফিরোজ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মাগুরা জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী শম্পা বসু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মাগুরা জেলা শাখার সভাপতি বীরেন বিশ্বাস, সদস্য সামছুন নাহার জোছনা।

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ বলেন, পূর্বানুমতি না থাকায় সমাবেশ করতে দেওয়া হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা