1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় কৃষকদলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ২৩২ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল মাগুরা পৌরসভার ১নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত ফ্যাসিস্ট হাসিনা পতনের পর সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। শুক্রবার ১ নভেম্বর বিকাল ৩ টায় ইটখোলা বাজারে ১নং ওয়ার্ড কৃষকদল, মাগুরা পৌর শাখার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠানে ১ নং ওয়ার্ড কৃষক দলের সম্পাদক তৈমুর শেখের সঞ্চালনায় ও ১ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি কামাল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা -১ আসেনর বিএনপি মনোনীত  প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকদলের খুলনা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও মাগুরা জেলা কৃষকদলের আহবায়ক রুবাইয়াত হোসেন খান।
মাগুরা জেলা কৃষকদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম হীরা অনুষ্ঠানটির উদ্ভোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পৌর বিএনপি আহবায়ক মোঃ মাসুদ হাসান খান কিজিল, সদর থানা কৃষকদল আহবায়ক মোঃ এহসানুল হক পলাশ, জেলা কৃষকদল সদস্য মোঃ জোয়াদ আলী, সাবেক কাউন্সিলর ১ নং ওয়ার্ড মোঃ রবিউল ইসলাম, পৌর কৃষকদল সভাপতি মোঃ রিপন আকাশ অপু, জেলা কৃষকদল যুগ্ম আহবায়ক মোঃ আরমান হোসেন মোল্লা, জেলা কৃষকদল সদস্য মোঃ কদম আলী, পৌর কৃষকদল সাংগঠনিক সম্পাদক মোঃ ইসলাম হোসেন, সদর থানা কৃষকদল সদস্য সচিব মোঃ রিফাতুল ইসলাম রায়হান, মাগুরা জেলা যুবদল সদস্য মোঃ সাহেব আলী, সাবেক মাগুরা জেলা ছাত্রদল সদস্য মেহেদী হাসান বাপ্পী, বিএনপি সদস্য সোহেল মোল্লা সহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠন ও কৃষকদলের নেতা ও কর্মী বৃন্দগণ।
প্রধান আলোচক বিএনপি নেতা আলহাজ্ব মনোয়ার হোসেন খান বলেন,”বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান কৃষকদের উপর বিশেষ নজর দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আগামী দিনে মাগুরা জেলার ৪ উপজেলায় পৌর ওয়ার্ড সহ ৩৬ টি ইউনিয়নের ওয়াড পর্যায়ে প্রান্তিক প্রকৃত কৃষকদের সাথে কাজ করে যাবে বিএনপির কৃষকদলের নেতা ও কর্মীরা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা