
মাগুরার শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামে খালের উপর একটি বাগানের ভিতর থেকে মান্নান মোল্লা (৩৬) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানান , নিহত মান্নান মোল্লা পেশায় ভাড়ায় মোটরসাইকেল চালক। ভাড়ার কাজে বের হয়ে গত বুধবার রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও তাঁকে পায়নি। পরে গতকাল সকালে তাঁর গলাকাটা লাশ পাওয়া যায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ইদ্রিস আলী জানান,
সকাল সাড়ে সাতটায় পথচারীরের মাধ্যমে খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হয়েছে।যুবকের গলায় ধারাল অস্ত্রের আঘাতের চিহৃ পাওয়া গেছে। প্রাথমিত ভাবে ধারনা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে হত্যার ঘটনা ঘটতে পারে। তবে ময়না তদন্ত শেষে বলা যাবে হত্যার কারন।এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে । নিহত মান্নান মোটরসাইকেল রাইড শেয়ার করতো বলে জানা গেছে।সে শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামের হাফিজার মোল্লার ছেলে ।
Leave a Reply