1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরার বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলামের ইন্তেকাল

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ২৯৭ বার পঠিত

মাগুরার বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলামের ইন্তেকাল
মাগুরার বীর মুক্তিযোদ্ধা, সাবেক জাসদ নেতা এবং বিভিন্ন লড়াই-সংগ্রামের পরিচিত মুখ জহুরুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া..রাজিউন)। গতকাল ৫ মার্চ দিবাগত রাত ৩.৪৫ মিনিটে তিনি গ্রামের বাড়ি বেলনগরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। অনেকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। আজ বৃহস্পতিবার বাদ জোহর বেলনগরে জানাযা শেষে তাঁকে মাগুরা ভায়না পৌর কবরস্থানে দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলামের পিতা আব্দুল জলিল সর্দার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। জহুরুল ইসলাম ছাত্রজীবনে স্থানীয় মাগুরা মহকুমা ছাত্রলীগের অন্যতম নেতা ছিলেন। ৬৯-এর গণঅভ্যুত্থানে তিনি অংশগ্রহণের পাশাপাশি স্থানীয় পর্যায়ে নেতৃত্ব দেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি অধিনায়ক আকবর হোসেনের নেতৃত্বে আকবরবাহিনীতে যোগ দেন এবং শ্রীকোল ইউনিয়নের বিভিন্ন গ্রামে অবস্থান করে যুদ্ধে অংশগ্রহণ করেন। দেশ স্বাধীন হওয়ার পর তিনি স্বাধীন দেশের প্রথম রাজনৈতিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এ যোগদান করেন।
তাঁর মৃত্যুতে মাগুরা জেলা জাসদ, সুরসপ্তক মাগুরা, আকবর হোসেন স্মৃতি পরিষদ, ঢাকার বুকে এক খন্ড মাগুরাসহ বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা