
মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের ছাত্রনেতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (বিএনপি) মাগুরা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি শহীদ মো. আবু তৈয়ব মোল্লার ২য় শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) বিকেল ৩টায় রাজাপুরের রাড়িখালী হাইস্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রোকনুজ্জামান খান, মিথুন রায় চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য মৈমুর আলী মৃধা এবং মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মুকুল।
বক্তারা শহীদ আবু তৈয়ব মোল্লার সাহসী নেতৃত্ব ও ছাত্র রাজনীতিতে তার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, তিনি ছিলেন ছাত্রসমাজের প্রিয় মুখ এবং গণতান্ত্রিক আন্দোলনের একজন সংগ্রামী সৈনিক। তার আত্মত্যাগ মাগুরার রাজনৈতিক ইতিহাসে অনন্য উদাহরণ হয়ে থাকবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আশরাফুজ্জামান শামীম, বর্তমান সভাপতি মোঃ গোলাম জাহিদ,সাবেক ছাত্রদল সভাপতি নাজমুল হাসান লিটন প্রমুখ।
আলোচনা সভা শেষে শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এতে স্থানীয় বিএনপি, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মোসলেম বিশ্বাস।
Leave a Reply