1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

বিশ্ব শিশু দিবস ও শিশু সপ্তাহ-২০২৫ উপলক্ষে মাগুরায় বর্ণাঢ্য শিশু সমাবেশ ও সাংস্কৃতিক

আব্বাস আলী মাগুরা প্রতিনিধি
  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ২১৭ বার পঠিত

বিশ্ব শিশু দিবস ও শিশু সপ্তাহ-২০২৫” উপলক্ষে আজ মাগুরা জেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক জনাব মোঃ অহিদুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক, অভিভাবক এবং বিপুল সংখ্যক শিশু-কিশোর।
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, “শিশুদের সুস্থ বিকাশ, শিক্ষা, সুরক্ষা ও অধিকার নিশ্চিত করা জাতির টেকসই উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। শিশুদের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্ব বিকাশে অভিভাবক এবং সমাজের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে শিশু-কিশোররা গান, নাচ, আবৃত্তি ও নাটকের মাধ্যমে নিজেদের প্রতিভার প্রকাশ ঘটায়।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিশুদের মানসিক বিকাশে ভূমিকা রাখার পাশাপাশি তাদের মাঝে আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি গড়ে তুলতে সহায়ক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা