1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরার নোমানী ময়দানে ৩০ অক্টোবর পর্যন্ত ফুড কার্ট ব্যবসা চালানোর অনুমতি

আব্বাস আলী বিশেষ প্রতিনিধি মাগুরা
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৩৬৬ বার পঠিত

মাগুরা শহরের ঐতিহ্যবাহী নোমানী ময়দানে দীর্ঘদিন ধরে অবস্থানরত ফুড কার্ট ব্যবসায়ীরা আগামী ৩০ অক্টোবর ২০২৫ পর্যন্ত আগের মতোই ব্যবসা চালিয়ে যেতে পারবেন। বুধবার জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম-এর সভাপতিত্বে আয়োজিত এক বৈঠকে ফুড কার্ট মালিকদের সঙ্গে আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে জানানো হয়, নোমানী ময়দানকে শহরের জনগণের অবসর, বিনোদন, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের জন্য সংরক্ষণ করা হবে। মাঠের সৌন্দর্য ও পরিবেশ রক্ষার স্বার্থে নির্ধারিত সময়সীমার পর, অর্থাৎ ৩০ অক্টোবরের পর থেকে ফুড কার্টগুলোকে মাগুরা জেলা স্টেডিয়াম সংলগ্ন স্থানে স্থানান্তর করা হবে।
জেলা প্রশাসন জানিয়েছে, ফুড কার্ট ব্যবসায়ীরা যাতে বিকল্প স্থানে নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম বলেন,
“নোমানী ময়দান মাগুরা শহরের ঐতিহ্যের অংশ। এখানে জনসাধারণের অবসর ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুযোগ বাড়াতে আমরা কাজ করছি। ব্যবসায়ীদের জীবিকার বিষয়টি মাথায় রেখেই নতুন স্থানের ব্যবস্থা করা হচ্ছে।”
প্রশাসনের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন শহরের অনেক নাগরিক। তাদের মতে, এতে মাঠের পরিবেশ ও সৌন্দর্য ফিরে আসবে, আবার ব্যবসায়ীরাও নতুন জায়গায় কাজের সুযোগ পাবেন। এ বিষয়ে নগরবাসীর সহযোগিতা কামনা করেছে জেলা প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা