1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে মাগুরা জেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ২২ মে, ২০২৩
  • ২৮৬ বার পঠিত

রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক জনসভায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ মাগুরা জেলা শাখা।দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মাগুরা জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা সোমবার বিকালে শহরের ভায়না মোড়ে অনুষ্ঠিত হয়।মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের নোমানী ময়দান থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে ভায়না মোড়ে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাগুরায় ১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর,মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আফম আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাখারুল ইসলাম শাকিল, সাংগঠনিক সম্পাদক রাশেদ মাহমুদ শাহীন, যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান সহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ কতৃক প্রকাশ্য জনসভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার হুমকি প্রদানের তীব্র নিন্দা জানান। তারা বলেন বিএনপি আন্দোলনে ব্যার্থ হয়ে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছেন। এই হুমকি নিছক কোন ঘটনা নয় এর পিছনে রয়েছে গভীর ষড়যন্ত্র। অবিলম্বে আবু সাঈদ চাঁদকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা