1. admin@samokalbarta.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
মাগুরা জেলা কার-মাইক্রোবাস মালিক সমিতির দ্বিবার্ষিক কমিটি গঠন, সভাপতি নয়ন, সাধারণ সম্পাদক মিলন মাগুরার শ্রীপুরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে ছাত্রদলের ধাওয়া খেয়ে থানায় আশ্রয় নিল শিবির নেতাকর্মীরা মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু মাগুরায় জুলাই হত্যা মামলার আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল স্বেচ্ছাসেবক দল নেতা মাগুরার শ্রীপুরে যুবদল নেতার হামলায় পণ্ড আইনশৃঙ্খলা বিষয়ক সচেতনামূলক সভা মাগুরায় ফরহাদ হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিল্টন গ্রেপ্তার শালিখায় ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত আইন, সাহিত্য ও মানবিকতায় উজ্জ্বল এক ব্যক্তিত্ব: ড. মোঃ আবু তাহের আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ প্যারেন্টস ফোরামের আত্মপ্রকাশ মাগুরায় সঞ্জীবন পাইলোটিং প্রকল্প, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক ও জেলা কার্যালয় পরিদর্শনে খুলনা রেঞ্জের রেঞ্জ কমান্ডার আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস

অতীতের সবচেয়ে বড় অঘটনের শিকার আর্জেন্টিনা

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ৮৯৫ বার পঠিত

অতীতের সবচেয়ে বড় দুর্ঘটনায় আর্জেন্টিনা সমর্থকদের হতাশা।সৌদি আরবের জালে কয়টি গোল দেবে আর্জেন্টিনা, তার মাঝে কয়টি আসবে লিওনেল মেসির পা থেকে- লুসাইলে ম্যাচের আগে এসবই ছিল আলোচনার বিষয়। মেসি গোল করেছেনও। তবে দুইটি গোল খেয়ে কাতার বিশ্বকাপে বিশাল এক অঘটনের শিকার হয়েছে আর্জেন্টিনা। আর এই অঘটনকে মোটেও স্বাভাবিক হিসেবে ধরতে পারছে না নিলসেনের গ্রেসনোট অনুসারে করা পরিসংখ্যান। প্রতিষ্ঠানটি উপাত্ত বিশ্লেষণ করে জানিয়েছে, ফুটবলে সর্বকালের বৃহত্তম অঘটনের শিকার হয়েছে মেসির আর্জেন্টিনা। সংগীত, ভিডিও ও ক্রীড়া সম্পর্কিত নানা তথ্য, উপাত্ত বিশ্লেষণ করা হয় নিলসেনের গ্রেসনোটে। এই পদ্ধতি জানিয়েছে, লুসাইলে সৌদির হাতে আর্জেন্টিনার পরাজয়ের আগে ইতিহাসের সবচেয়ে বড় অঘটন ছিল ১৯৫০ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জয়। সেই ম্যাচের আগে যুক্তরাষ্ট্রের জয়ের পক্ষে পরিসংখ্যানগত সম্ভাবনা ছিল মাত্র ৯.৫ শতাংশ।অন্যদিকে, কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা এসেছিল হট ফেভারিট হিসেবে। টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডের সাথে সাম্প্রতিক সময়ে কোপা আমেরিকা ও লা ফিনালিসিমার শিরোপা জয়ের রেশ ছিল আকাশী-নীল শিবিরে। ৩৬ বছরের বিশ্বকাপ শিরোপা ঘুচে যাবে এবার, সেই স্বপ্নই দেখেছে অগণিত আলবিসেলেস্তে সমর্থক। অন্যদিকে, ফিফা র‍্যাঙ্কিংয়ে ৫১ তম দল সৌদি আরবের জয়ের পক্ষে সম্ভাব্যতা ছিল মাত্র ৮.৭ শতাংশ। সেই হিসেবটাই জানাচ্ছে, সৌদি আরবের কাছে ১-২ গোলে হেরে সর্বকালের সবচেয়ে বড় অঘটনের শিকার হয়েছে আর্জেন্টিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা