1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় সাফজয়ী নারী ফুটবল দলের সদস্য ইতি ও সাথীকে সংবর্ধনা

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ১১৮৭ বার পঠিত
নারী ফুটবল দলের সদ্য সাফ চ্যাম্পিয়ন দলের সদস্য মাগুরার শ্রীপুর উপজেলার গোয়ালদহ গ্রামের কৃতি সন্তান সাথি বিশ্বাস ও ইতি মন্ডলকে সংবর্ধনা দিয়েছে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশন ।
আজ মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে মাগুরা স্টেডিয়ামে তাদের হাতে ফুলের তোড়া, ১লাখ টাকা করে চেক ও ক্রেস্ট তুলে দেয়া হয়। মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মশিউদ্দৌল্লাহ রেজা, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলসহ স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় সাথি- বীথির কোচ ও গোয়ালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাষ রঞ্জন দেবজ্যোতি ও সহকারি শিক্ষক শহিদুল ইসলামসহ দুই কৃতিকন্যার মায়েদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।
 প্রধান অতিথি  এ্যাড. সাইফুজ্জামান শিখর বলেন, যে দেশে গুনীর কদর দেয়া হয় না সেখানে গুনী জন্ম নেয় না। আমরা গুনীদের কদর করতে চাই। সাথি -ইতির মত সকলক্ষেত্রে মেয়েরা যেন এগিয়ে আসে সে পরিবেশ আমরা তৈরী করতে বদ্ধ পরিকর। নারী পুরুষ উভয়ের যৌথ পথচলায়ই দেশ এগিয়ে যাবে। সরকার সফলতা পাবে। তিনি জানান, সরকার ইতিমধ্যে বাংলাদেশের ৪ এলাকায় ৪টি ফুটবল একাডেমী করতে সিদ্ধান্ত নিয়েছে। যারমধ্যে মাগুরা একটি আছে। এ ফুটবল একাডেমী প্রতিষ্ঠায় তিনি সকলের সহযোগিতা আশা করেন। জেলা প্রশাসক ড. আশরাফুল আলম বলেন- এ সংবর্ধনা শুধুমাত্র সাথি-ইতিকে দেয়া হচ্ছেনা। এটি গোটা গোয়ালদহ স্কুলকে ও ওই এলাকার সকল মানুষকে দেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা