
রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় মাগুরা জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে মাগুরা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাসিবুল হাসান এবং জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শরীফ আজিজুল হাসান মোহন।
খেলার শুরু থেকেই মাগুরা দল একচেটিয়া প্রাধান্য বিস্তার করে। দলের হয়ে গোল করেন মিল্টন, হোসেন, রাব্বি ও সিফাত। অসাধারণ পারফরম্যান্সের জন্য মিল্টন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
Leave a Reply