1. admin@samokalbarta.com : admin :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাহসিকতার সাথে নিজেই বোম সাদৃশ্য বস্তুটি অপসারণ করলেন ওসি তদন্ত আবু বকর বার বারের চ্যাম্পিয়ন নড়াইলকে জেলাকে হারিয়ে খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন মাগুরা জেলা। ৩ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় অংশ নিলেন সাবেক ছাত্রলীগ নেতা রুবেল মাগুরায় বৃত্তি পরীক্ষার মডেল টেস্টে অন্য বিদ্যালয়ের শিক্ষার্থী অংশগ্রহণের অভিযোগ প্রধান শিক্ষক সনজিতের বিরুদ্ধে মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের পদ থেকে মারুফ হোসেনকে অব্যাহতি বহিষ্কারাদেশের প্রতিবাদ জানালেন অ্যাডভোকেট এম এ রশিদ,উদ্দেশ্যপ্রণোদিত বললেন আদর্শ প্রাইভেট হাসপাতালে ছয় মাসের অন্তঃসত্ত্বা তরুণীকে গোপনে গর্ভপাত করানোর অভিযোগ, প্রেমিক পলাতক মাগুরায় সিনিয়র জেল সুপার পরিচয়ে আসামির স্বজনদের কাছে লাখ টাকা দাবি, সতর্ক করল কারা কর্তৃপক্ষ মাগুরায় হামলার শিকার সাবেক জেলা প্রশাসক মাগুরার শ্রীপুরে সাংবাদিকের জমির গাছ তুলে নিল দুর্বৃত্তরা

নির্মাণ ব্যয়ের প্রায় ৪ গুন অর্থ আদায় হলেও বন্ধ হচ্ছে না টোল

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ১১৯৮ বার পঠিত

কামারখালী সেতুর নির্মাণ ব্যয়ের প্রায় ৪ গুন অর্থ আদায় হলেও বন্ধ হচ্ছে না টোল।

মাগুরা-ফরিদপুর সড়কের কামারখালী-গড়াই সেতু চালুর পর ৩ দশক পেরিয়ে গেলেও পারাপারের টোল আদায় বন্ধ হচ্ছে না। এই সময়ে নির্মাণ ব্যয়ের ৪ গুন অর্থ রাজস্ব  আয় হলেও ‘টোল আদায় সরকারের উপার্জনের একটি খাত’ উল্লেখ করে এটি বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা।

ফরিদপুর সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, জেলার মধুখালী উপজেলার কামারখালীতে গড়াই নদীর উপর প্রায় ৫০ কোটি টাকা ব্যায়ে নির্মিত ৬২২ মিটার দৈর্ঘের সেতুটি ১৯৯১ সালের ১৬ জুলাই চালু করা হয়। উদ্বোধনের পর থেকেই প্রতি ৩ বছর অন্তর সেতুটি দিয়ে পারাপার হওয়া বিভিন্ন প্রকারের পরিবহন থেকে টোল আদায়ের জন্যে নিয়োগ করা হয় ইজারাদার। সর্বশেষ ২০২১ সালের ১ জুলাই ৫০ কোটি ১৬ লাখ টাকার চুক্তিতে ৩ বছরের জন্যে ইজারা দেওয়া হয়েছে চুয়াডাঙ্গার ডেফোডিল কনস্ট্রাকশনকে। আর সেতু নির্মাণের পর বিগত ৩ দশকে নিয়োগকৃত ইজারাদারদের কাছ থেকে সর্বসাকূল্যে আদায় হয়েছে ১৯৭ কোটি ৩৫ লাখ ১৪ হাজার টাকা। যা সেতু নির্মাণ ব্যয়ের প্রায় ৪ গুন। এ অবস্থায় সংশ্লিষ্ট ভুক্তভোগীরা টোল আদায় বন্ধ করার জন্য দাবি জানিয়েছে কতৃপক্ষের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা