1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

ফিলিস্তিনে  ইসরায়েলী  নৃশংস গণহত্যা বন্ধের দাবিতে মাগুরায়  সমাবেশ অনুষ্ঠিত

আজকের মাগুরা ডেক্স
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ৩০১ বার পঠিত
“গণহত্যা বন্ধ কর; ফিলিস্তিন মুক্ত কর” এই শ্লোগানকে সামনে রেখে বিজ্ঞান আন্দোলন মঞ্চ মাগুরা জেলা শাখার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৬ মে  দুপুর ১২টায় চৌরঙ্গী মোড়ে ফিলিস্তিন সংহতি এ  সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিজ্ঞান আন্দোলন মঞ্চের কেন্দ্রীয় সদস্য প্রকৌশলী শম্পা বসুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মাগুরা জেলার সাধারণ সম্পাদক ও নিজনান্দুয়ালী ডিইউ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক এটিএম আনিসুর রহমান।
সমাবেশে বক্তারা বলেন, ১৯৪৮ সাল থেকে প্রতিদিন ফিলিস্তিনের জনগণের জীবন, সম্পদ, জমি কেড়ে নেওয়া, অধিকৃত অঞ্চলে নতুন নতুন ইসরায়েলি বসতি স্থাপন করার ফলশ্রুতিতে ফিলিস্তিনের জনগণ আজ নিজ দেশে পরবাসী হয়ে পড়েছে। আর এবার বিগত ৭ মাস ধরে ফিলিস্তিনের উপর ইসরায়েলী নৃশংস গণহত্যা অব্যাহত রয়েছে। এই হামলায় ইতিমধ্যে ৪২ হাজারের উপর মানুষের মৃত্যু হয়েছে, আহত হয়েছে ৭০ হাজারের অধিক মানুষ। নিহতদের মধ্যে রয়েছে প্রায় ১৫ হাজার শিশু। এই ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যেও হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। দেখা দিয়েছে তীব্র খাবার, ওষুধ, বিশুদ্ধ পানির সংকট।
বক্তাগণ আরও বলেন, যুদ্ধ বন্ধের দাবিতে বিশ্বব্যাপী স্বাধীনতা ও মুক্তিকামী মানুষ যখন আন্দোলন-প্রতিবাদ করছে তখন খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েল, কলম্বিয়া, ইলিনয়, শিকাগোসহ প্রায় ৪০টির মতো বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলনের উপর ধরপাকড় ও হামলা করা হচ্ছে। হোয়াইট হাউজের পক্ষ থেকেও আন্দোলনের বিরুদ্ধে বিবৃতি দেয়া হয়েছে। বিজ্ঞান আন্দোলন মঞ্চের পক্ষ থেকে আমরা আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানাচ্ছি।
সমাবেশ থেকে শ্লোগান উচ্চারিত হয়; গাজায় গণহত্যা বন্ধ কর, ফিলিস্তিন মুক্ত কর; মার্কিন সাম্রাজ্যবাদ, ইসরাইলি জায়নবাদ ধ্বংস হোক নিপাত যাক ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা