1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় আগামী ১লা জুনে ১ লাখ ১৯ হাজার ৫৯৩ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

আজকের মাগুরা ডেক্স
  • আপডেট সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ২১০ বার পঠিত

মাগুরা জেলার ৪ উপজেলায় আগামী ১ জুন ১ লাখ ১৯ হাজার ৫৯৩ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। মাগুরার সিভিল সার্জন ডাঃ মোঃ শামীম কবির তার সম্মেলন কক্ষে আয়োজিত অবহিত করণ ও কর্মপরিকল্পনা সভায় এ কথা জানান। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন উপলক্ষে ৩০ শে মে বৃহস্পতিবার সকাল ১০ টায় এ সভার আয়োজন করা হয়। ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশুদের একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। এই কর্মসূচি সফল করতে জেলার ১টি পৌরসভাসহ ৩৬টি ইউনিয়নের মোট ৯৪০টি কেন্দ্রে ৩৯১ জন সরকারি স্বাস্থ্য কর্মী, ১ হাজার ৮৮০ জন স্বেচ্ছাসেবকসহ মোট ২ হাজার ২৭১ জন কর্মী নিয়োগ করা হয়েছে। এ ক্যাম্পেইনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

উক্ত অবহিতকরন সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল কাদের, সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ড চন্দন দেবনাথ, উপ পরিচালক পরিবার পরিকল্পনা রওশনারা জামান, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ আফজাল হোসেন, শালিখা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাইমুন নেসা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা