1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় আগামী ২০ ফেব্রুয়ারি খাওয়ানো হবে এক লক্ষ ১৬ হাজার ৪৯ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল 

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৭১ বার পঠিত

মাগুরায় আগামী ২০ ফেব্রুয়ারি খাওয়ানো হবে এক লক্ষ ১৬ হাজার ৪৯ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল।

মাগুরায় এবার জেলায় ১ লক্ষ ১৬ হাজার ৪৯ জন শিশুকে এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ২০ ফেব্রুয়ারি ২০২৩ ইং সোমবার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারি সকালে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভায় জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন শহীদুল্লাহ দেওয়ান জানান, এ ক্যাম্পেইনে ১১-৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ২লাখ আইও এর ক্যাপসুল ও ৬-১১ মাস বয়সী শিশুকে নীল রঙের ১লাখ আইও এর ক্যাপসুল খাওয়ানো হবে। এবার জেলায় পৌরসভাসহ ৪ উপজেলায় ১ লক্ষ ১৬ হাজার ৪৯ জন শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সের ১২৬৫৪ জন শিশু ১১ থেকে ৫৯ মাসের এক লক্ষ ৩ হাজার ৩৯৫ জন শিশু রয়েছে।এ ক্যাম্পেইনে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত জেলায় ৯৩৮ টি কেন্দ্রে ১৭৮ জন স্বাস্থ্যকর্মী ও ১ হাজার ১৯৮ জন স্বেচ্ছাসেবক কাজ করবে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এন কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ আলী, সহ-সভাপতি আলী আশরাফ,জেলা তথ্য অফিসার পাভেল দাস, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মাগুরা জেলা সাধারণ সম্পাদক ডাক্তার জয়ন্ত কুমার কুন্ডু,সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার নাহিদা ইয়াসমিন মিতু, ডাক্তার শামসুন্নেসা ইউ এইচ এন্ড এফপিও শালিখা, ডাক্তার মোকসেদুল মুমিন ইউ এইচ এন্ড এফপিও মহম্মদপুর, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুল হাসান, এএসএম সিরাজউদ্দহা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মোঃ দারুল আলম উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোঃ রেজওয়ান আহমেদ, ডাক্তার সেফা এন টি বি, মোঃ আশরাফুজ্জামান লিটন ইউ এইচ এন্ড এফপিও শ্রীপুর।

অনুষ্ঠানে জেলায় কর্মরত মাগুরা রিপোর্টার্স ইউনিটির অন্যান্য সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা