1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ 

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ২৬৩ বার পঠিত

মাগুরায় কৃষকদের মধ্যে কৃষি প্রণোদনের আওতায় রবি ২০২৪-২৫ মৌসুমের গম, সরিষা, ভুট্টা, শীতকালিন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসাড়ি ডালের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকাল ১১ টায় সদর উপজেলা কৃষি অফিস চত্বরে এ বীজ ও সার বিতরণ কার্যক্রামের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান।

মাগুরা সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে ও সদর উপজেলা কৃষি অফিসার হুমায়ুন কবিরের সভাপতিত্বে এ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার তোজাম্মেল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছা. রোমানা রহমানসহ অন্যান্যরা।

চলতি রবি মৌসুমে সদর উপজেলার একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের মোট ১৩ হাজার কৃষকের মধ্যে এ বীজ ও সার বিতরণ করা হবে। উদ্বোধনী দিনে ৮ হাজার ৫৩০ জন কৃষকের মাঝে সরিষা বীজ ও সার প্রদান করা হয়েছে। বাকি কৃষকদের পর্যায়ক্রমে অন্যান্য ফসলের বীজ ও সার প্রদান করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

উদ্বোধনী দিনে কৃষকদের একাংশের মাঝে ০১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। মৌসুমে কয়েক ধাপে সদর উপজেলার মোট ১৩,০০০ কৃষককে এই বীজ ও সার প্রদান করা হবে বলে সদর উপজেলা কৃষি অফিস কার্যালয় নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা