1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আজকের মাগুরা ডেক্স
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ৪৩১ বার পঠিত

মাগুরায় উফশী রোপা আউশ ধানের আবাদ ও উৎপাদন বাড়াতে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মধ্যে মৌসুমি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মাগুরা সদর উপজেলা চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। ‌ প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডঃ মোঃ ইয়াসিন আলী । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার অতিরিক্ত উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সদর উপজেলা কৃষি অফিসার মোঃ হুমায়ুন কবির।

এ সময় সদর উপজেলায় চলতি অর্থবছরে ১৯০০ কৃষকের মাঝে উফশী আউশ ধানের পাঁচ কেজি বীজ, দশ কেজি করে ডিএপি ও এম ওপি সার বিতরণ করা হয় । সদর উপজেলা কৃষি অফিসার মোঃ হুমায়ুন কবির জানান, এ জেলায় সর্বমোট ৬০০০ প্রান্তিক কৃষকদের মধ্যে এই প্রণোদনা বিতরণ করা হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা