1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদের লক্ষ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

আজকের মাগুরা ডেক্স
  • আপডেট সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ১৯৪ বার পঠিত

মাগুরা সদর উপজেলায় গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার-বীজসহ উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে পাঁচশ’ জন কৃষকের মাঝে এসব সার ও বীজ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মোঃ ইয়াসিন আলী, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সূধি ও প্রান্তিক কৃষকগণ।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় সদর উপজেলার পাঁচশ’জন কৃষকের মাঝে জনপ্রতি ১কেজি পেয়াজ বীজ, ২০কেজি এমওপি, ২০ কেজি ডিএপি সার সহ কীট ও বালাইনাশক প্রদাণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা