1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন -বাড়িঘর ভাঙচুর লুটপাট

আজকের মাগুরা ডেক্স
  • আপডেট সময় : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ২৪১ বার পঠিত

মাগুরায় সদর উপজেলার বেঙ্গাবেরইল গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে জাহিদ মোল্যা (৪৪) নামে এক যুবক খুন হয়েছে। নিহত জাহিদ ওই গ্রামের আবদুল কুদ্দুস মোল্যার ছেলে।

এলাকাবাসি জানায়, বেঙ্গাবেরইল গ্রামের আনারুল মোল্যার সাথে বড় ভাই জয়নাল মোল্যার ছেলে আশরাফ মোল্যার মধ্যে শরিকানা জমি নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার বিকালে আনারুল মোল্যা বাড়ির সামনে বিরোধপূর্ণ একটি জমিতে মাটি ভরাটের কাজ করছিলো। এ সময় তার ভাতিজা আশরাফ এতে বাঁধা দিলে উভয় পরিবারের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। উভয় পরিবারের সমর্থনে একই গোষ্ঠির লোকজন দেশীয় অস্ত্র ঢাল সড়কি নিয়ে দাঙ্গায় লিপ্ত হয়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন কমবেশি আহত হয়। আহতদের মধ্যে আলতাফ মোল্যা (৫৩), আলমগীর (৪৫), জাহিদ বিশ্বাস (৪৪), জাহিদ মোল্যা (৪৪), মোশারফ মোল্যা (৫৬), উজ্জ্বল মোল্যা (২৪), পিকুল মোল্যা (৪২), মনিরুল (৩২), নাসিরুল রফিক মোল্যা (৩৮), রবিউল মোল্যা (৪০), শমসের মোল্যা, হাসানুর মোল্যা (৪০) ও সায়েদ মোল্যা (৩৫) কে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত জাহিদ মোল্যাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।

এদিকে জাহিদ মোল্যার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার সমর্থিতরা প্রতিপক্ষের অন্তত ১০টি বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট চালিয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মেহেদী রাসেল বলেন, খবর পেয়ে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা