1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় জামায়াতে ইসলামীর নির্বাচনী দ্বায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

সমকাল বার্তা ডেস্ত :
  • আপডেট সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ২১২ বার পঠিত

মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে মাগুরা- ২নং আসনের নির্বাচনী দ্বায়িত্বশীলদের নিয়ে রবিবার সকালে দরিমাগুরাস্থ আল আমিন কমপ্লেক্স দ্বায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জেলা জামায়াতে ইসলামীর আমীর কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য সাবেক ছাত্র নেতা মাগুরা-২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী অধ্যাপক এম বি বাকের। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক মাগুরা-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু। মাগুরা -২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক মাওলানা মশিউর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারী মাওলানা মারুফ কারখী,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ ইব্রাহিম বিশ্বাস, মহম্মদপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নূর আহমেদ আলী, শালিখা আমীর অধ্যাপক মাওলানা আফছার আলীসহ আরো অনেকে।

 

সমাবেশে মাগুরা -২ আসনের ১৪৩ কেন্দ্রের সভাপতি ও সদস্য সচিবসহ ওয়ার্ড, ইউনিয়ন,উপজেলা ও জেলা কমিটির বিভিন্ন স্তরের দা্য়িশীলগণ উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে দ্বায়িত্বশীলদের নিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে নতুন জেলা কার্যালয়ের উদ্বোধন করেন জেলা আমীরসহ নেতৃবুন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা