1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় প্রাইভেট কার চুরির ঘটনায় পুলিশের এস আই রিমান্ডে

আজকের মাগুরা ডেক্স
  • আপডেট সময় : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ২৯৪ বার পঠিত

মাগুরায় প্রাইভেট কার চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে উৎপল কুমার দাস নামে এক এসআইকে রিমান্ডে নেওয়া হয়েছে।

তিনি মাদারীপুর হাইওয়ে পুলিশে কর্মরত আছেন।

বুধবার ০৬ জুন দুপুরে মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করা হয়। পরে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঘটনার বিবরণে জানা যায়, মামলার বাদী মাগুরার শালিখা থানার আড়পাড়া এলাকার আমির হোসেনের ছেলে রিয়াজ হোসেন। তিনি প্রাইভেট কারটি গত বছরের ৭ অক্টোবর মাগুরা-যশোর সড়কের কেচুয়াডুবি সালেহা এলপিজি পাম্পে রেখে বাড়িতে যান। কিন্তু পরদিন সকালে তিনি সেখানে প্রাইভেট কারটি না পেয়ে সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এদিকে গত ১ জুন বাদী ঢাকায় অবস্থানকালে জানতে পারেন তার গাড়িটি যশোর কোতোয়ালি থানার লেবুতলার একটি গ্যারেজে আছে। তখন বাদী ঢাকা থেকে সেখানে তার লোকজনকে পাঠালে উৎপল গাড়িটি নিয়ে মাগুরার উদ্দেশে রওনা দেন। কিন্তু তিনি তাদের দেখে দ্রুত গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করেন।

এরই এক পর্যায়ে বাদীর লোকজন বিকাল ৬টার দিকে শালিখার সীমাখালী বাজারে এসে গাড়িটি আটক করতে সক্ষম হয়। পাশাপাশি গাড়িসহ উৎপলকে শালিখা থানায় হস্তান্তর করে। এ ঘটনার পর উৎপল ও অজ্ঞাতদের নামে মামলা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা