1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগে মামলা ও আইনজীবী সমিতির মানববন্ধন 

আজকের মাগুরা ডেক্স
  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ২৫৬ বার পঠিত

ভুল আর অপচিকিৎসায় শায়লা রহমান নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগে মাগুরায় চার চিকিৎসকের নামে মামলা দায়ের হয়েছে।

সোমবার (৮ এপ্রিল) মাগুরা সদর আমলী আদালতে এ মামলা করেছেন ওই নারীর বাবা অ্যাডভোকেট মিজানুর ফিরোজ।

মামলায় মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (সার্জারি) ডা. শফিউর রহমান, তার স্ত্রী ডা. জাফরিন আক্তার, একই হাসপাতালের ডা. অরুণ কান্তি ঘোষ এবং ঢাকার পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতালের ডা. অনোয়ার হোসেনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল)ডা. জাফরিন আক্তারের পরামর্শ মতে এ্যাডভোকেট মিজানুর রহমান তার প্রসূতি কন্যা শায়লা রহমান সেতুকে মাগুরা হাজী আব্দুল হামিদ সড়কে লাইফ কেয়ার ক্লিনিকে ভর্তি করেন।সেখানে ওইদিন রাতে অস্ত্রোপচারের মাধ্যমে একটি পুত্র সন্তানের জন্ম দেয় শায়লা রহমান সেতু।

মামলায় বাদির অভিযোগ, অস্ত্রোপচারের সময় খাদ্যনালি কেটে ফেলায় তিনি জটিল অবস্থায় পড়েন। রোগীর রক্তক্ষরণ শুরু হলে ডা. জাফরিন আক্তার তার স্বামী ডা. শফিউর রহমানকে মোবাইল ফোনে কল দেন।

শফিউর ভোররাতে ওই ক্লিনিকে এলে তিনি, তার স্ত্রী জাফরিন ও ডা. অরুণ কান্তি ঘোষ রোগীর তলপেটসহ একাধিক স্থানে পুনরায় অস্ত্রোপচার চালান। এ সময় আরও রক্তক্ষরণ হলে ১১ ব্যাগ রক্ত সংগ্রহ করে রোগীর শরীরে দেওয়া হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় ডা. শফিউর রহমান রোগীকে পরদিন শুক্রবার সকাল ৭টার দিকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের অপারেশন থিয়েটারে নিয়ে পুনরায় অচেতন করে অস্ত্রোপ্রচার করেন। এ সময় রোগীর অবস্থা সংকটাপন্ন হয়ে পড়লে উল্লেখিত চিকিৎসকরা জানান, অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে বিধায় তাকে ঢাকার পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠাতে হবে।

তাদের কথা মত বাদীপক্ষ রোগীকে ঢাকা পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে সেখানে আইসিইউতে কিছুক্ষণ রাখার পর রোগীর মৃত্যু হয়।

বাদী মনে করেন, উল্লেখিত চিকিৎসকদের সঙ্গে ঢাকার পপুলার হাসপাতালের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। এ কারণে আইনগত ব্যবস্থা এড়াতে ওই তিন চিকিৎসক পপুলার হাসপাতালের চিকিৎসক ডা. অনোয়ার হোসেনকে দিয়ে কৌশলে মৃত্যুসনদ নেওয়ার জন্য রোগীকে সেখানে স্থানান্তর করতে বলেন। যে কারণে মামলায় ডা. আনোয়ার হোসেনকেও আসামি করা হয়েছে।

সোমবার মাগুরার সদর আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ন কবীর অভিযোগটি আমলে নিয়েছেন বলে সংশ্লিষ্ট আইনজীবী জানান।

এ বিষয়ে মাগুরা জেলা সিভিল সার্জন শামীম কবির জানান, সিজার করার সময় এক প্রসূতির মৃত্যুর ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে ওই ডাক্তারের বিরুদ্ধে মামলা হয়েছে কিনা তেমন কোনো কিছু জানা নেই। এ ঘটনায় এখন পর্যন্ত তদন্ত চলছে।

মামলার বাদির অভিযোগ, তার মেয়ে শায়লা রহমান সেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে পরীক্ষা দিয়েছেন।

এদিকে ভূল অস্ত্রপচারে প্রসূতি মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ হয়ে দোষী চিকিৎসকদের বিচারের দাবিতে সোমবার মাগুরায় জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে মানববন্ধন সমাবেশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা