1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় রাজশাহী বিশ্ববিদ্যালয়, রামেক, রুয়েটের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা

আজকের মাগুরা ডেক্স
  • আপডেট সময় : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ২০০ বার পঠিত

‘স্মৃতির সাগরে যে ঢেউ ওঠে তা বয়সের ফ্রেমে বেঁধে রাখা যায় না, আবেগের উচ্ছ্বাসে সবাই হয়ে ওঠে চির সবুজ ও চির প্রাণবন্ত মানুষ’ এমনটিই প্রমাণিত হলো মাগুরা জেলার আসাদুজ্জামান মিলনায়তনে। সম্প্রতি ঈদুল আযহা উপলক্ষে মাগুরা জেলার অধিবাসী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলায় উপচে পড়েছিল আবেগ আর উচ্ছ্বাসের মাতাল ঢেউ। রাজশাহী বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন এর আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। জেলার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে সকাল থেকেই শুরু হয় এ মিলনমেলা। সকালে জাতীয় সংগীত ও পতাকা উত্তলনের মধ্য দিয়ে শুরু হয়ে আনন্দ শোভাযাত্রা শেষে আলোচনাসভা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়।।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোঃ আকরাম আল হোসেন, মাগুরা ১ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর, রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য আনন্দ কুমার সাহা, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিচালক কর্নেল (অবঃ) শরিফউদ্দিন,মাগুরা সমিতি রাজশাহীর সভাপতি শুভ শিকদার সহ বর্তমান ও প্রাক্তন ৪০০ শতাধিক শিক্ষার্থী।

দুপুর গড়িয়ে বিকেল হলেও মিলনমেলার পরিবেশ ছিল প্রাণবন্ত এবং তারুন্যের উচ্ছ্বলতায় পরিপূর্ণ। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মিলন মেলা সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা