1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় সড়ক দুর্ঘটনায় রিনা খাতুন নামে এক নারীর মৃত্যু

আজকের মাগুরা ডেক্স
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ২১৮ বার পঠিত

মাগুরা -ঝিনাইদহ মহাসড়কের সাইত্রিশ নামক এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় রিনা খাতুন নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

২০ শে  জুন বৃহস্পতিবার বিকাল চারটার দিকে মাগুরা -ঝিনাইদহ মহাসড়কের সাইত্রিশ নামক এলাকায় মটরসাইকেলের ধাক্কায় রিনা খাতুন  গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয় ।

নিহত রিনা খাতুন মাগুরা সদর উপজেলার আলমখালী গ্রামের নুরল ইসলামের স্ত্রী।

নিহতের ফুফাতো ভাই মিরাজুল ইসলাম জানান,বৃহস্পতিবার বিকালে রিনা খাতুন তার বাবার বাড়ি মাগুরা সদর উপজেলার ফুলবাড়ী গ্রাম থেকে স্বামীর বাড়ি আলমখালী যাচ্ছিলেন ।

পথিমধ্যে মাগুরার সাইত্রিশ নামক স্থানে বিশ্বরোড পারাপারের সময় একটি মটর সাইকেল এসে ধাক্কা দিলে গুরুতর আহত হন পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয় । নিহতের লাশ মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা