1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেয়ার অভিযোগে চারজন আটক

আজকের মাগুরা ডেক্স
  • আপডেট সময় : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৮৩ বার পঠিত

মাগুরায় স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেয়ার অভিযোগে চারজন আটক

মাগুরা প্রতিনিধি মোঃ ইউনুছ আলী

মাগুরা সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।

আটকৃত চারজনই মাগুরা সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য সহকারী পদে চাকুরীর প্রার্থী হিসেবে গত ২৩ ফেব্রুয়ারি শুক্রবার ছয় লাখ টাকার বিনিময়ে ভাড়াটিয়া ব্যক্তিদের দিয়ে লিখিত পরীক্ষা‌ সম্পূর্ণ করে। লিখিত পরীক্ষায় পাস করার পর রবিবার বিকালে মৌখিক পরীক্ষা দিতে এসে আসল চাকুরী প্রার্থীরা ধরা পড়ে। পরে সিভিল সার্জন কর্তৃপক্ষ চার প্রার্থীকে পুলিশে সাপোর্দ করেন।
আটকৃতরা হলেন শরিফুল ইসলাম (২০)পিতা- আলাউদ্দিন মোল্লা, মন্ডলগাতী, মোহাম্মদপুর, মাগুরা। মনিরুজ্জামান(২৭) পিতা- নুরুজ্জামান, লক্ষ্মীপুর, মোহাম্মদপুর, মাগুরা,সজীব হোসাইন(২১), পিতা-জামাল মুন্সী, নাগরা, মোহাম্মদপুর, মাগুরা,মিরাজ হোসেন (২০) পিতা-ওহাব আলী, আমুড়িয়া, মাগুরা সদর।
এ বিষয়ে মাগুরা সদর থানার এস আই আজম জানান, খবর পেয়ে সিভিল সার্জন অফিস থেকে চারজন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা