1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরার রেললাইন ঝিনাইদহের কালীগঞ্জের সাথে যুক্ত হবে- রেলমন্ত্রী 

আজকের মাগুরা ডেক্স
  • আপডেট সময় : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ১৮২ বার পঠিত
মাগুরার রেললাইন ঝিনাইদহের কালীগঞ্জের সাথে যুক্ত হবে ।১৮ মে শনিবার দুপুরে  মধুখালী হতে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ শীর্ষক প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে  এসে মাগুরার ঠাকুরবাড়ির এলাকায় প্রস্তাবিত রেল স্টেশনে রেলমন্ত্রী মোঃ জিল্লুল হাকিম ,এমপি  এ কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, রেললাইন শুধু মাগুরা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না ঝিনাইদহের কালীগঞ্জ পর্যন্ত সংযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
এ সময় দীর্ঘ তিন বছরে রেললাইনের মাগুরা অংশের নির্মাণ কাজ শুরু না হওয়ায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রেলমন্ত্রী।
 তিনি বলেন, “আমরা দীর্ঘদিন আগে জমি অধিগ্রহণের টাকা দিয়ে দিয়েছি এত দিন পরে ডিসি সাহেব কেন জমি দিতে পারছে না বুঝতে পারছি না ।কি সমস্যা আছে বাস্তবে দেখার জন্য এখানে এসেছি”
রেলমন্ত্রী বলেন, রেললাইন শুধু মাগুরা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না ঝিনাইদহের কালীগঞ্জ পর্যন্ত সংযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
শনিবার প্রথমে তিনি কামারখালী এলাকায় প্রকল্পের কাজের অগ্রগতি সম্পর্কে জানতে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।পরে দুপুর ২টায় তিনি
মাগুরা ঠাকুরবাড়ির এলাকায়  প্রস্তাবিত স্টেশনের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় মাগুরার দুই সংসদ সদস্য, জেলা প্রশাসন, জেলা পুলিশ ও জেলা আওয়ামীলীগের পক্ষ‌ থেকে রেলমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ডঃ শ্রী বীরেন শিকদার, জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা,নবনির্বাচিত মাগুরা সদর সদর উপজেলা চেয়ারম্যান রানা আমির ওসমান, সংসদ সদস্য সাকিব আল হাসানের পিতা খন্দকার মাশরুর রেজা প্রমুখ।
উল্লেখ্য   মধুখালী থেকে মাগুরা পর্যন্ত রেল লাইন নির্মাণের কাজ উদ্ভোধন করা হয় ২০২১ সালে। প্রকল্পের নির্মাণ ব্যয় ধরা হয়েছে এক হাজার দুইশত দুই কোটি টাকা ।যৌথভাবে নির্মাণ কাজের দায়িত্ব পেয়েছে চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন,বাংলাদেশের ক্যাসেল কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড ও মীর আক্তার হোসেন লিমিটেড।এরই মধ্যে ফরিদপুর অংশের প্রায় ৫০ শতাংশ কাজ সম্পন্ন হলেও  মাগুরা অংশে এখনো পর্যন্ত মূল লাইনের কোন কাজই শুরু হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা