
দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মাগুরার দুইটি উপজেলার নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।২১ মে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৮টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ নির্বাচনে মাগুরার শালিখা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ শ্যামল কুমার দে(আনারস প্রতিক) ও মহম্মদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ আব্দুল মান্নান (আনারস প্রতিক) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। মহম্মদপুর উপজেলায় এ্যাডঃ আব্দুল মান্নান আনারস প্রতীকে পেয়েছেন ৪৩ হাজার ৯৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কবিরুজ্জামান কবির শালিক প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৯৬২ ভোট।
মহম্মদপুর উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ঈদুল শেখ চশমা ৪৮ হাজার ১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুজন সিকদার তালা প্রতীকে ২২ হাজার ০১ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামীমা হাসান হাস প্রতীকে ৩৮ হাজার ৫৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম স্বপ্না রানী বিশ্বাস কলস প্রতীকে ১৭ হাজার ৪৯৫ ভোট পেয়েছেন।
অপরদিকে শালিখা উপজেলা নির্বাচনে এ্যাডঃ শ্যামল কুমার দে আনারস প্রতীকে ৩১ হাজার ১৮৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল ইসলাম মটর সাইকেল প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৭৮৪ ভোট।
শালিখা উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে এ্যাডঃ সজিব হোসেন ৩৫ হাজার ৬৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুল আলম টিউবয়েল প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৫৩৭ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেসমিন আক্তার শাবানা ফুটবল প্রতীকে ১৮ হাজার ১১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী দিপ্তী রানী বিশ্বাস পেয়েছেন ১৭ হাজার ৩২৫ ভোট।
মহম্মদপুর উপজেলায় ৬৪টি ও শ্রীপুর উপজেলায় ৫৪টি কেন্দ্রে মোট ৮৫০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মহম্মদপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ছিল ১ লাখ ৮১ হাজার ৩৬২জন ও শালিখা উপজেলায় ভোটার সংখ্যা ছিল ১ লাখ ৪৪ হাজার ২৫৫ জন। বুধবার কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হয়। দু- একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট চলাকালে কোন বিশৃংখল ঘটনা ঘটেনি।
Leave a Reply