1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরার শ্রীপুরে আগুনে পুড়ে দুই পরিবারের লক্ষাধিক টাকার ক্ষতি

আব্দুর রশিদ মোল্লা
  • আপডেট সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ১৯১ বার পঠিত

মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের সরইনগর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে বসতঘর, বসতঘরের থাকা আসবাবপত্র, গোয়ালঘর, রান্নাঘর পুড়ে গেছে। শনিবার দুপুর ২ টার দিকে আবু বক্কার শেখ ও আকামত শেখের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। পরে খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাড়ির মালিক আবু বক্কার শেখ ও আকামত শেখ জানান, দুপুর ২ টার দিকে রান্নাঘরের পাশে থাকা ছাইয়ের গাদা থেকে রান্নাঘরে প্রথমে আগুন লাগে। আগুন দ্রুত আশেপাশের বসতঘর ও গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। এতে আমাদের দুই পরিবারের লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাষ্টার মো. দেলোয়ার হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে দুই পরিবারের প্রায় এক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা