1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরার শ্রীপুরে নবী কে কটুক্তি করায় যুবক আটক, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ফাঁকা গুলি, আহত অন্তত ৩০।

আজকের মাগুরা ডেক্স
  • আপডেট সময় : সোমবার, ২০ মে, ২০২৪
  • ২৪১ বার পঠিত

মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তি করায় মাগুরার শ্রীপুরের রামচন্দ্রপুর গ্রামের জয়ন্ত মন্ডল নামে এক কলেজ পড়ুয়া যুবককে রবিবার দুপুরে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।

পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানা যায়, শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের রামচন্দ্র পুরে জয়ন্ত মন্ডল নামে এক যুবক রবিবার ভোরে ফেসবুকে নবীকে নিয়ে কটুক্তি করে একটি পোষ্ট করে। যার প্রেক্ষিতে স্থানীয় জনগন তাকে বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে হাজির হয় এবং ছেলেটিকে গ্রেফতার করে । এসময় স্থানীয় জনতা উত্তেজিত হয়ে পড়ে। তারা নবীর নামে কটুক্তি করা যুবক জয়ন্তের ঘটনাস্থলেই শাস্তির দাবি জানান। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করাকালে স্থানীয়রা বেশি উত্তেজিত হয়ে পড়লে তাদের সাথে ধাওয়া – পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশের দাবী স্থানীয়রা এসময় পুলিশের উপর ইট নিক্ষেপ করে এবং পুলিশের ১০ থেকে ১৫ জন সদস্য আহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং ছত্রভঙ্গ করতে স্থানীয় দের উপর টিয়ারসেল ও রবার বুলেট নিক্ষেপ করে। এতে স্থানীয় প্রায় ১৫ জন আহত হয়ে শ্রীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। জানা যায় আহতদের বেশিরভাগই রাবারবুলেটে আহত হয়েছে। তাদের মধ্যে তারিকুল ইসলাম (১৫) ও মো: মোস্তাফিজুর (৩৪) নামে দুই ব্যক্তি শ্রীপুর উপজেলা কমপ্লেক্সে ভর্তি আছে। এছাড়া আহত ১৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকায় পাঠানো হয়েছে।

ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত যুবক জয়ন্ত মন্ডলের বাড়িতে আগুন দেয়। এসময় আগুনে তাদের বসত করা দুইটি পাকা ঘড় ও রান্না ঘর আগুনে পুড়ে যায়। এবং পল্লী বিদ্যুৎ এর কাঠের খুটিতে আগুন লাগলে এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে পল্লী বিদ্যুৎ অফিসের লাইন ম্যানরা এসে বৈদ্যুতিক খুঁটির সংযোগ বিচ্ছিন্ন করে এবং আগুন নিয়ন্ত্রণে আনে।

মাগুরা পুলিশ সুপার মোঃ মশিউদৌলা রেজা জানান, শ্রীপুরের রামচন্দ্রপুর গ্রামের রবীন্দ্র মন্ডলের পুত্র জয়ন্ত মন্ডল তার ফেসবুক নবীজিকে নিয়ে কটুক্তি করায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। পুলিশ ওই যুবককে আটক করে নিতে গেলে বিক্ষুব্ধ জনতা বাধা দিয়ে সেখানেই তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পুলিশ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি স্বাভাবিক করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা