1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক মোবাইল ও টাকা উদ্ধারপূর্বক হস্তান্তর 

আজকের মাগুরা ডেক্স
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ২৪৫ বার পঠিত

মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক হারানো মোবাইল ও বিভিন্নভাবে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া টাকা উদ্ধারপূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেছে পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা (পিপিএম সেবা বার), এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ কলিমুল্লাহ ,সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের কর্মকর্তা এসআই অমৃত কুমার বিশ্বাস, এসআই কাজী এহসানুল হক, এসআই মোঃ রাকিবুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, মাগুরা জনগনের সেবায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তারই ফলস্বরূপ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, মাগুরা কর্তৃক গত জানুয়ারি ২০২৪ হতে এপ্রিল ২০২৪ পর্যন্ত মাগুরা জেলার বিভিন্ন থানায় সাধারন ডায়েরী ভূক্ত ১০২ টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে মোবাইল ফোনের প্রকৃত মালিকের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে। ভুলবশতঃ অন্য নাম্বারে চলে যাওয়াসহ বিকাশ প্রতারণা, অনলাইন প্রতারণার শিকার ৮ জন ভুক্তভুগীর নগদ ও বিকাশের সর্বমোট (এক লক্ষ চুরাশি হাজার পাঁচশত ) টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে।

এছাড়া বিভিন্ন থানায় নিখোঁজ ব্যাক্তিদের/ ভিকটিম উদ্ধারে থানা পুলিশকে সহায়তা করে ০৮ জন ভিকটিমকে উদ্ধার, ডাকাতি মামলার ০৪ জন আসামী গ্রেপ্তার ও আলামত ১.৫ (দেড়) ভরি স্বর্ণ উদ্ধার, ০১ টি ইজিবাইক উদ্ধার, ফেসবুক সংক্রান্ত ০৪ টি অভিযোগ নিষ্পত্তি এবং অন্যান্য ৪৩ টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টার সময় মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসকল তথ্য জানিয়েছেন মাগুরা জেলা পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা।

মাগুরা জেলা পুলিশের এ কার্যক্রম চলমান থাকবে বলে জানানো হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা