1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরা জেলা প্রশাসকের ভালো কাজের স্বীকৃতি পেলেন স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার জন্য জীবন

আজকের মাগুরা ডেক্স
  • আপডেট সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ২১০ বার পঠিত

“ভালো কাজের নাগরিক অনুশীলন, স্বীকৃতি দেবে মাগুরা জেলা প্রশাসন” এই প্রতিপাদ্য সামনে নিয়ে মাগুরা জেলার সেচ্ছাসেবী সংগঠন মানবতার জন্য জীবন ও পর্যায়ের জাতীয় পর্যায়ের ব্লাইন্ড ক্রিকেটার মো. সোহাগ মোল্লাকে ভালো কাজের স্বীকৃতি হিসেবে সংবর্ধনা দিয়েছে মাগুরা জেলা প্রশাসন। স্বীকৃতি হিসেবে ফুলের তোড়া, মেডেল ও শুভেচ্ছা স্মারক তুলে দেয়া হয়।

রবিবার (১৪ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের চাঁদের হাট সম্মেলন কক্ষে মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, জেল সুপার নাহিদা পারভীন, ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মোহসিন উদ্দিন, সিভিল সার্জন ডা. শামীম কবির, মাগুরা জেলা আওয়ামীলীগের সভাপতি আ.ফ.ম আব্দুল ফাত্তাহ, মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান, মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল, শালিখা উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মমতাজ মহল, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাকির হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর কবীর সহ অন্যান্যরা। মানবতার জন্য জীবন সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসক ও অতিথিবৃন্দের কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন সংগঠনের সভাপতি উজ্জ্বল কুমার শিকদার, সাধারণ সম্পাদক লিটন ঘোষ জয়, অন্যতম সদস্য রিপন ঘোষ ও শ্রাবণী বিশ্বাস।

মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বলেন, যেখানে গুণের কদর নেই সেখানে গুনির জন্ম হয় না। এই আপ্তবাক্যকে শিরোধার্য করে সহমর্মিতা ও সহানুভূতির মানবিক সমাজ বিনির্মাণের অংশ হিসেবে নাগরিকদের মধ্যে ভালো কাজের প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করতে তিনি এ উদ্যোগ গ্রহণ করেছেন। গত দেড় বছরে বিভিন্ন ক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি হিসেবে জেলার দুই শতাধিক মানুষকে স্বীকৃতি দিয়েছে মাগুরা জেলা প্রশাসন। ইতিমধ্যে তিনি এ উদ্যোগের সফলতাও পেয়েছেন। এই অবস্থানকে আরো এগিয়ে নিতে ভালো কাজের স্বীকৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি এ কর্মসূচির সাফল্য ও সারাদেশে এমন কর্মসূচি ছড়িয়ে দেয়ার আশাবাদ ব্যক্ত করেন। কেননা, ভালো কাজের স্বীকৃতি পেলে মানুষ আরো অনুপ্রাণিত হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা