1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

শ্রীপুরে পুলিশি অভিযানে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা ও ফেন্সিডিলসহ আটক ২

সমকাল বার্তা ডেস্ত :
  • আপডেট সময় : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ২৯৩ বার পঠিত

শ্রীপুরে পুলিশি অভিযানে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা ও ফেন্সিডিলসহ আটক ২।

মাগুরার শ্রীপুরে পুলিশি অভিযানে বিপুল পরিমান অবৈধ বৈদেশিক মুদ্রা ও ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ১ টা ৩০ মিনিটে পৃথক দুইটি অভিযানে এসব অবৈধ বৈদেশিক মুদ্রা ও ফেনসিডিল উদ্ধার করা হয়।

আটককৃত অবৈধ বৈদেশিক মুদ্রা পাচারকারী আসামী তোয়ছিন কবির ব্রাহ্মণবাড়িয়া সদরের ফুলবাড়িয়া গ্রামের হুমায়ুন কবিরের ছেলে এবং ফেনসিডিল পাচারকারী আসামী যশোর কোতোয়ালি থানা বসুন্দিয়া গ্রামের আব্দুল খালেক খাঁনের ছেলে সোহাগ খান।

এ বিষয়ে শ্রীপুর থানা অফিসার্স ইনচার্জ মোঃ জাব্বারুল ইসলাম জানান, মাগুরা জেলা পুলিশ সুপার মশিউদৌলা রেজার নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ১৭ নভেম্বর বৃহস্পতিবার ভোর রাতে ওয়াপদা বাজারের পূর্ব দিকে ঢাকা-মাগুরা মহাসড়কে যশোর থেকে আগত হানিফ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে এসআই (নিঃ) আশিক কুমার মালাকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স তল্লাশি চালায়। এ সময় বাসটিতে থাকা তোয়ছিন কবির নামের এক যাত্রীর কাছ থেকে ৬ হাজার মার্কিন ডলার, ২২৫ দিরহাম, ৮৫ রিয়াল ও ৭০ ভারতীয় রূপি উদ্ধার করা হয়।  এরপর ১৮ নভেম্বর দিবাগত রাতে এস আই নয়ন বিশ্বাস ও এসআই মিশুক আহমেদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ মাঝাইল-মান্দারতলা গ্রামস্থ ওয়াপদা বাজারের পূর্ব পাশে মাদক বিরোধী অভিযানে যশোর থেকে আগত একে ট্রাভেলস নামক একটি বাসে তল্লাশি চালিয়ে ২৭ বোতল ফেনসিডিলসহ সোহাগ খান নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

এ ছাড়াও তিনি আরো জানান, এ দুটি ঘটনায় অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক ও পাচারকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান জোরদার থেকে আরো জোরদার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা