1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

হাফেজ মিকাইল হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে মাগুরায় মানববন্ধন

আব্বাস আলী বিশেষ প্রতিনিধি মাগুরা
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ২৮৬ বার পঠিত

হাফেজ মিকাইল হত্যা মামলার দ্রুত বিচার এবং আসামিদের গ্রেপ্তারের দাবিতে মাগুরায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ অক্টোবর) সকাল ১০টায় মাগুরা শহরের চৌরঙ্গী মোড়ে পৌরসভার ৬নং ওয়ার্ডবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এতে নিহত হাফেজ মিকাইলের পিতা মো. আছাদ মোল্যা উপস্থিত থেকে তাঁর ছেলের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে অংশ নেন এলাকাবাসী, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ মানুষ।
বক্তারা বলেন, ২০১৩ সালের ৩১ ডিসেম্বর দুপুর সাড়ে ১১টার দিকে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালে হাফেজ মিকাইলকে নৃশংসভাবে হত্যা করা হয়। দীর্ঘ প্রায় ১২ বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত মামলার বিচার কার্যক্রম শুরু হয়নি।
তারা অভিযোগ করেন, এ হত্যাকাণ্ডে তৎকালীন ছাত্রলীগের সন্ত্রাসী হিসেবে পরিচিত আজিজার শেখ, কুদ্দুস শেখ, জিন্না শেখ, শহীদ শেখ এবং সুমন শেখ সরাসরি জড়িত ছিলেন। বক্তারা মামলার অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত তদন্ত ও বিচার প্রক্রিয়া সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা নিহত হাফেজ মিকাইলের পরিবারের প্রতি গভীর সহমর্মতা প্রকাশ করেন এবং বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা