1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

হুফফাযুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ যশোর জোন-২ এর কমিটি গঠন

আজকের মাগুরা ডেক্স
  • আপডেট সময় : রবিবার, ২ জুন, ২০২৪
  • ২০৭ বার পঠিত

কুরআনে হাফেজদের দেশর সর্ববৃহৎ সংগঠন হুফফাযুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ যশোর জোন-২ এর বিভাগীয় কমিটি গঠন সম্পন্ন হয়েছে। হাফেজ মাওলানা যুবায়ের সভাপতি এবং হাফেজ মাওলানা আবু সুফিয়ান সাধারণ সম্পাদক ও হাফেজ মাওলানা মাহবুবুর রহমান সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

রবিবার বেলা ১১টায় হুফফাযুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ যশোর জোন-২ এর বিভাগীয় কমিটি গঠন এর জন্য যশোর সদরে ফতেপুর তরফদার মডেল মাদরাসায় এক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

এতে বিভাগীয় কমিটির সভাপতি হাফেজ ক্বারি সাঈদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মীর মোহর আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব হাফেজ নাসির উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক হাফেজ আজম খান, কেন্দ্রীয় প্রশিক্ষক হাফেজ ক্বারি সিদ্দিকুর রহমান, হুফফাযুল কুরআন ফাউন্ডেশন হিফ্জ শিক্ষা বোর্ডের পরিক্ষা নিয়ন্ত্রক হাফেজ মাওলানা ইমরান বিন নুরুদ্দিন সহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য সদস্যগণ এবং বিভাগীয় কমিটি ও বিভিন্ন জেলা কমিটির নেতৃবৃন্দ।

কাউন্সিল অধিবেশনে কেন্দ্রীয় কমিটির মহাসচিব হাফেজ নাসির উদ্দিন ৩১ সদস্য বিশিষ্ট বিভাগীয় কমিটি ঘোষণা করেন। ডেলিগেট ভোটারদের ভোটের মাধ্যমে হাফেজ মাওলানা যুবায়ের সভাপতি এবং হাফেজ মাওলানা আবু সুফিয়ান সাধারণ সম্পাদক ও হাফেজ মাওলানা মাহবুবুর রহমান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এছাড়াও হাফেজ মাওলানা আব্দুল্লাহ সিনিয়র সহ-সভাপতি, হাফেজ মাওলানা হাবিবুর রহমান সহ-সভাপতি, হাফেজ মাওলানা জহিরুল ইসলাম যুগ্ম-সাধারণ সম্পাদক, হাফেজ বরকতুল্লাহ শিক্ষা বিষয়ক সম্পাদক, হাফেজ মাওলানা রুহুল কুদ্দুস অর্থ সম্পাদক, হাফেজ মাওলানা আলী আশরাফ প্রকাশনা সম্পাদক এবং প্রচার সম্পাদক মনোনীত হয়েছেন হাফেজ মাওলানা আতাউর রহমান।

কমিটির প্রধান উপদেষ্টা মনোনীত হয়েছেন হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রশিক্ষক হাফেজ ক্বারি সাঈদুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা