1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় পথচারীদের মধ্যে ঠান্ডা শরবত বিতরণ

আজকের মাগুরা ডেক্স
  • আপডেট সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ২২৩ বার পঠিত

প্রচন্ড তাপদাহ ও গরমে পথচারীদের মধ্যে বিশুদ্ধ ঠান্ডা শরবত বিতরণ করেছে জাহানারা বেগম ফাউন্ডেশন ও শহীদ মুরাদ স্মৃতি সংসদ।

রবিবার দুপুরে শহরের জজকোর্টে এলাকায় জাহানারা বেগম ফাউন্ডেশন ও শহীদ মুরাদ স্মৃতি সংসদের পক্ষ থেকে তীব্র গরমের মধ্যে জীবিকা নির্বাহে ব্যস্ত শ্রমজীবী , পথচারী, অটোরিকশা চালক, রিকশাচালক ও জনসাধারণের মাঝে ঠান্ডা শরবত বিতরণ করা হয়।মোঃসাহিদুল ইসলাম জিহাদ ও নুর পারভীন ফ্যামিলি ট্রাস্টের পৃষ্ঠপোষকতায় আয়োজক কমিটির পক্ষ থেকে সাধারন জনগন, রিক্সাচালক, অটোচালক,ভ্যানচালক ও শিক্ষার্থীদেরকে এই  ঠান্ডা শরবত খাওয়ানো হয়।

  এ সময় উপস্থিত ছিলেন নাছিমা শিলা, তমাল ,শুভ, দিপু, ক্যাপ্টেন নাফিজ, জয়, নাহিদ, লাজ ,ইব্রাহিমসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ ।এইসময় আয়োজক কমিটির সদস্য লতা ইসলাম বলেন, এই গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে যাওয়ার কারণে জাহানারা বেগম ফাউন্ডেশন ও মুরাদ স্মৃতি সংসদের পক্ষ থেকে ঠান্ডা শরবত পান করিয়ে তাদেরকে একটু স্বস্তির ব্যবস্থা আমরা করতে পেরেছি বলে মনে করি ।সামনে ইনশাল্লাহ আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।আয়োজক কমিটির সদস্য শুভ বলেন, সাধারণ জনগণকে একটু স্বস্তি দেয়ার জন্যই তাদের এই আয়োজন।

ফাউন্ডেশনের আরেক সদস্য মোঃ দিপু খান বলেন,জাহানারা বেগম ফাউন্ডেশন ইতিমধ্যে অনেক সামাজিক কার্যক্রম শেষ করেছে তারই  ধারাবাহিকতায় এই তীব্র গরমে ঠান্ডা শরবত পান করিয়ে শ্রমজীবী মানুষকে একটু স্বস্তি দেয়ার জন্য তাদের এই কার্যক্রম। এই কার্যক্রমের প্রধান পৃষ্ঠপোষক জনাব সাহিদুল ইসলাম জিহাদ ও তার পরিবারের জন্য সবার কাছে তিনি দোয়া চান এবং এই কার্যক্রম ইনশাল্লাহ চলমান থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। এই কার্যক্রমের প্রধান পৃষ্ঠপোষক আমেরিকা প্রবাসী মোঃ সাহিদুল ইসলাম জিহাদ বলেন, এই তীব্র গরমে যখন জনজীবন অতিষ্ঠ সেই ভাবনা থেকে জাহানারা বেগম ফাউন্ডেশন ও শহীদ মুরাদ স্মৃতি সংসদের পক্ষ থেকে শ্রমজীবী কর্মজীবী সাধারণ মানুষের কথা চিন্তা করে তাদেরকে ঠান্ডা শরবত পান করিয়ে একটু স্বস্তি দেওয়া যায়। আমার এই ক্ষুদ্র প্রয়াস এটা সামনে আরো চলমান থাকবে  এবং সবাইকে সামাজিক কাজে এগিয়ে আসার জন্য অনুরোধ করে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা