1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে মাগুরায় কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠি

প্রতিনিধি মাগুরা
  • আপডেট সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৩২৮ বার পঠিত

“শিশু, কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” প্রকল্পের আওতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে মাগুরায় এক কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে এবং ইউনিসেফের সহযোগিতায় শহরের পারনান্দুয়ালী মডেল মসজিদের ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল কাদের। সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার পাভেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন মোঃ শামীম কবির, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মুহাম্মদ মজিব উল্লাহ ফরহাদ এবং গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক মিস  নাসিমা খাতুন।
বক্তারা বলেন, টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ, যা সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে রোধ করা সম্ভব। বিশেষ করে শিশুদের এ রোগ থেকে সুরক্ষিত রাখতে সচেতনতা ও সময়মতো টিকাদান অত্যন্ত জরুরি।
তারা আরও বলেন, গণমাধ্যমকর্মীদের সক্রিয় ও সচেতন ভূমিকা জনসচেতনতা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে।
কর্মশালায় জেলার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও গণমাধ্যমের সমন্বিত প্রচেষ্টার ওপর জোর দেন বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা