1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরা সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত এক

বিশেষ প্রতিনিধি মাগুরা
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭৫ বার পঠিত
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 86.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

মাগুরা সদর উপজেলা বরুনাতৈল নতুন ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত এবং অপর এক যুবক গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে ঘটনার শিকার হন অঙ্কন মজুমদার (২৫) নামের এক যুবক, যিনি মোটরসাইকেল যোগে মাগুরা থেকে বিনোদপুর যাচ্ছিলেন। বরুনাচল ছোট ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা তিন চাকা ইঞ্জিন চালিত লাটাগাড়ির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই অঙ্কন মজুমদার গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে, জরুরি বিভাগের ডাক্তার সাঈদ তাকে মৃত ঘোষণা করেন। আহত হৃদয় মজুমদার (২৬) কে চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
এ ঘটনায় মাগুরা সদর থানার পুলিশ দুটি বাহন, মোটরসাইকেল এবং তিন চাকা লাটাগাড়ি, আটক করেছে। মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান জানান, পুলিশ তদন্ত শুরু করেছে এবং ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ সড়ক দুর্ঘটনা এলাকাবাসীসহ সবার মধ্যে শোকের সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা