1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

মোঃ আব্বাস আলী বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮৩ বার পঠিত

জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে আয়োজিত এই গুরুত্বপূর্ণ অধিবেশনে অংশ নেন তিনি।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তির মাধ্যমে তার অধিবেশনে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধিবেশনে অংশগ্রহণকালে প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
উদ্বোধনী অধিবেশনে অংশগ্রহণের আগে, ড. ইউনূস উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন এবং চিলির সাবেক প্রেসিডেন্ট ও জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সাবেক প্রধান মিশেল ব্যাচেলেটের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
অধিবেশন শেষে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক বিশেষ নৈশভোজেও অংশ নেবেন ড. ইউনূস।
এছাড়া, আগামী ২৬ সেপ্টেম্বর নিউইয়র্ক সময় দুপুর ১টা ৩০ মিনিটে জাতিসংঘ সাধারণ পরিষদের প্লেনারি অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের এই প্রধান উপদেষ্টা।
বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে তার এ অংশগ্রহণকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা