1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

নির্বাচন নিয়ে বিশ্বকে অবহিত করবেন প্রধান উপদেষ্টা বললেন প্রেত সচিব

আব্বাস আলী বিশেষ প্রতিনিধি মাগুরা
  • আপডেট সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৭১ বার পঠিত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার চলমান যুক্তরাষ্ট্র সফরে বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন সম্পর্কে বিশ্ব নেতৃবৃন্দকে অবহিত করবেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম।
নিউইয়র্কে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি জানান, প্রধান উপদেষ্টা আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেবেন। এতে অন্তর্বর্তী সরকারের গত ১৪ মাসের সংস্কার কার্যক্রম, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং গণতান্ত্রিক রূপান্তরের অগ্রগতি তুলে ধরবেন তিনি।
প্রেস সচিব বলেন, “বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। আমাদের মূল বার্তা—১৫ ফেব্রুয়ারির মধ্যে একটি মৌলিক নির্বাচন অনুষ্ঠিত হবে, যা হবে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য এবং উৎসবমুখর।”
তিনি আরও জানান, বিশ্বনেতারা ইতোমধ্যেই এই নির্বাচনের প্রতি পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন। সাম্প্রতিক ডাকসু ও জাকসু নির্বাচনের মতোই জনগণ অবাধে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এক প্রশ্নের উত্তরে শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা তার জাতিসংঘ ভাষণে সরকারের কার্যক্রম, নির্বাচন প্রস্তুতি, বিচার ব্যবস্থার অগ্রগতি এবং রোহিঙ্গা সংকটসহ নানা গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরবেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর কোনো দূরত্ব নেই এবং সরকার নিয়মিতভাবে তাদের সঙ্গে সংলাপে অংশ নিচ্ছে।
আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডের প্রসঙ্গে তিনি বলেন, “২০২৪ সালের জুলাই-আগস্টে আমরা দেখেছি তারা কী করেছে। তাদের ১৫ বছরের শাসনামলে মানুষ হত্যা, গুম এবং হাজার হাজার মিথ্যা মামলা হয়েছে। এখন দেখুন আওয়ামী লীগের অবস্থা কোথায়? তাদের আর কোনো বন্ধু নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা